logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা!

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৭:২৯ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বনগাওঁ-২ গ্রামে কয়েকটি পরিবারের ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে। জমির মালিকরা রাস্তা নির্মাণে বাধা দেয়ায় ওই জমির ওপর থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে ওই মহলটি। এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন আকুল মিয়া ও অরুণ কালোয়ার নামের দুইজন ব্যক্তি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়ার লক্ষীপুর মৌজার বিভিন্ন দাগে জমি রয়েছে সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামের বাসিন্দা আকুল মিয়া ও কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের নিরঞ্জন কালোয়ার ও অরুণ কালোয়ার গংয়ের। গত এক মাস আগে বনগাঁও এলাকায় চিনু মিয়া গং আকুল মিয়া, নিরঞ্জন কালোয়ার ও অরুণ কালোয়ারের রেকর্ডীয় মালিকানাধীন জায়গার উপর বিভিন্ন প্রজাতির গাছ কেটে ওই জমির উপর দিয়ে রাস্তা তৈরি করার চেষ্টা করেন। অথচ চিনু মিয়া গং তাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য তাদের বাড়ির পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা দিয়ে যাতায়াত করতেন। এদিকে কুলাউড়া থানায় গাছ কাটা ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে একটি মামলাও রয়েছে।
গত ২৪ নভেম্বর আকুল মিয়া, নিরঞ্জন ও অরুণ কালোয়ার গং মিলে সার্ভেয়ার নিয়ে আকুল মিয়ার বাড়ির দক্ষিণ ও উত্তর দিকের সীমানা নির্ধারণ করতে গেলে বনগাঁও গ্রামের বাসিন্দা চিনু মিয়া, জামাল মিয়া, চিনু মিয়ার স্ত্রী মমতা বেগম, মেয়ে রেহানা পারভীন, শওকত মিয়ার স্ত্রী ছালেকা বেগম, ছেলে মারুফ মিয়া, কিটিম মিয়াসহ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে কাজে বাধা প্রদান করে। ওইসময় তারা বলতে থাকে ওই জায়গা দিয়ে রাস্তার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) তাদের নিদের্শনা দিয়েছেন।
এ বিষয়ে আকুল মিয়ার ছেলে ফয়ছল মিয়া বলেন, আমি ও আমার বাবাসহ কালিটি চা বাগানের বাসিন্দা অরুন কালোয়ার, নিরঞ্জন কালোয়ারসহ আমরা দুই পক্ষ মিলে ২ জন সাভেয়ারের উপস্থিতিতে আমাদের জায়গার সীমানা নির্ধারণ করছিলাম। হঠাৎ করে চিনু মিয়ার পরিবারের ৫-৬জন মহিলা এসে আমাদের গালাগালি শুরু করে। আমরা তখন মান সম্মানের ভয়ে সাবেক চেয়ারম্যান শাহাজান সাহেবকে জানাই। তিনি বিষয়টি সরেজমিনে দেখে গেছেন। এ ঘটনায় কিছু গণমাধ্যমে সংবাদে উল্লেখ করা হয়েছে, আমাদের দুই পক্ষের মালিকানাধীন জমি নাকি ৪০-৫০ বছর ধরে ইজমালি রাস্তা। রাস্তা যদি ইজমালি হয়ে থাকে তাহলে রাস্তার মাঝে বড় বড় গাছ কোথায় থেকে এলো। এমনকি আমরা নাকি মহিলাদের দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রাস্তা দখল করেছি। আমাদের রেকর্ডীয় জমি দখল করে জোরপূর্বক রাস্তা করতে চায় তারা। আমরা বাধা দিলে তারা বলে, এই জায়গায় তারা পরিমাপ করতে দিবেনা। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
কালিটি চা-বাগানের বাসিন্দা অরুণ কালোয়ার বলেন, লক্ষীপুর মৌজায় আমাদের ও আকুল মিয়ার রেকর্ডীয় ভূমি রয়েছে। ওই ভূমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা ও ভূমির মাটি অন্যায়ভাবে কেটে বিনষ্ট করে আসছে চিনু মিয়া গং। তারা ওই ভূমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করতে চায়। অথচ তারা চলাচল করার জন্য তাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা  রয়েছে। গত ১৭ অক্টোবর তারা আমাদের ভূমি থেকে গাছ কাটা শুরু করলে আমরা তাদের আপত্তি জানাই। তখন তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় গত ২০ অক্টোবর জোরপূর্বক রাস্তা নির্মাণ ও গাছ কাটার ঘটনায় চিনু মিয়া গংয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। তিনি আরো বলেন, চিনু মিয়ার পরিবারের লোকজন আমাদের রেকর্ডীয় ৪২ শতক জমি দখল করে ভোগ করছেন। সেই জমি উদ্ধারে আমি ট্রাইব্যুনালে মামলা করেছি।
অভিযোগের বিষয়ে রেহানা পারভীন বলেন, আমাদের পূর্ব পুরুষরা অনেক আগ থেকে ওই জায়গা দিয়ে চলাফেরা করেছেন। বর্তমানে ৪ মাস ধরে আমরা এই জায়গা দিয়ে রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি। কিন্তু আকুল মিয়া, নিরঞ্জন ও অরুণ কালোয়ার গং ওই জায়গা দিয়ে চলাচল করতে আমাদের বাধা দিচ্ছেন। আমাদের না জানিয়ে তারা জায়গা পরিমাপ করতে গেলে আমরা আপত্তি জানাই। তখন প্রতিপক্ষ আমাদের মারধর করে আমাদের সাতজনকে আহত করে। এ বিষয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। ওই জায়গা দিয়ে যদি রাস্তা না করা হয় তাহলে আমাদের ১৬টি পরিবার খুবই ভোগান্তিতে পড়বে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আমাদের মতো অসহায় মানুষের কথা চিন্তা করে ওই জমি দিয়ে যেন রাস্তা তৈরি করে দেয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, আমি কাউকে বলিনি অন্যের মালিকানাধীন জমি দিয়ে রাস্তা তৈরি করতে। আমার নাম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার চালায় তাহলে সেটি খতিয়ে দেখবো। #

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top