logo
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ার মনছড়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের জুম থেকে পান গাছ কর্তনের অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৬:০১ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের পান জুমে দুই দফায় তান্ডব চালিয়ে প্রায় ৫ হাজার পান গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। গত ৪ ও ১৭ নভেম্বর উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাসুক মিয়া পান গাছ কর্তনের সাথে জড়িত সন্দেহে স্থানীয় ৪ জনকে অভিযুক্ত করে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। পরে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী ও মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে পান গাছ কাটার সত্যতা পেয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকার বাসিন্দা মাসুক মিয়ার সাথে একটি মামলার স্বাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে মো. আনফরের। ওই বিরোধের জেরে আনফরের নেতৃত্বে একই এলাকার চেরাগ আলীর ছেলে মো. জাকির, তমিজ মিয়ার ছেলে মো. আনছার ও মো. আমির আলীর ছেলে রইছ আলী মিলে গত ৪ নভেম্বর রাতে মনছড়া এলাকায় মাসুক মিয়ার পানজুমে প্রবেশ করে প্রায় ২৫০০ পান গাছ কর্তন করে। এতে মাসুক মিয়ার পানজুমে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়। এরপর এ ঘটনায় আনফর, জাকির, আনছার ও রইছের বিরুদ্বে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মাসুক মিয়া। এই অভিযোগের পর গত ১৭ নভেম্বর মধ্যরাতে ফের মাসুক মিয়ার পানজুমে প্রবেশ করে আরো পান গাছ কর্তন করা হয়। দুই দফায় প্রায় ৫ হাজার পান গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন মাসুক মিয়া। এতে মাসুক মিয়ার পানজুমের প্রায় ২০-২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
এ বিষয়ে ভুক্তভোগী মাসুক মিয়া বলেন, কালিটি চা-বাগান থেকে লিজ নিয়ে মনছড়া এলাকায় আমিসহ অনেকেই পানজুম করেছি। দীর্ঘ ৯ বছর ধরে নিজের সন্তানের মতো পানজুমটি পরিচর্যা করেছি। বর্তমানে বাণিজ্যিকভাবে যখন পান বিক্রি করে লাভবান হবো ঠিক তখনই পূর্ব বিরোধের জেরে দুই দফায় আমার পানজুমে প্রবেশ করে মনছড়ার বাসিন্দা আনফর, জাকির, আনছার ও রইছের নেতৃত্বে পান গাছ কর্তনের তান্ডব চালানো হয়। এতে আমার প্রায় ২০-২২ লাখ টাকার ক্ষতিসাধন হয়। পান বিক্রি করে যে আয় হয় তা দিয়ে ছেলে, মেয়ে স্ত্রীসহ সাত সদস্যের পরিবার চলে। তিনি আরো বলেন, মনছড়া এলাকায় অনেকের পানজুম থাকলেও প্রায় সময় আমার পান জুমের পান গাছ বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে ওই চক্রটি। বর্তমানে বিবাদীরা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
পান গাছ কাটার বিষয়টি অস্বীকার করে অভিযুক্তদের মধ্যে মো. আনছার বলেন, আমরা পান গাছ কাটার সাথে জড়িত নই। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর জন্য মাসুক মিয়া মিথ্যা অভিযোগ করেছেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী ও মোস্তাফিজুর রহমান বলেন, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পান গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় মাসুক মিয়া পৃথক দুটি অভিযোগ দিয়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ আনফরও একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top