মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্বারক প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ মিনিট
মৌলভীবাজার প্রতিনিধি: রবিবার ২০ নভেম্বর দুপুরে মৌলভীবাজার পৌরসভা হল রুমে মানবসেবা সামাজিক সংগঠন এর পক্ষ থেকে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ আহসান আক্তার দোলন, সংঞ্চালনায় করেন সাইদুল ইসলাম লিমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, এম মুহিবুর রহমান মুহিব। জাবেদ রহমান,ফুরকান নাসারুল্লাহ, আশরাফুল উদ্দিন, শেখ নাঈম আহমেদ, রুহুল আমিন, আরিফ আহমেদ, সালমান আহমেদ,তানজিত আহমদ সাদী, নাহিদ আহমেদ, রেজাউল করিম রাফি, জিসান আহমেদ, ইয়াজুল ইসলাম ইয়াজ,শাহারিয়া চৌধুরী মাহী ও উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা রুনা আক্তার, নাজমুল নাহার।
পরে ২৫০ জন স্বেচ্ছাসেবীকে মৌলভীবাজার মানব সেবা সামাজিকসংগঠন এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। মানবসেবা সামাজিক সংগঠনের বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবী ও উপস্থিত ছিলেন।





