logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় এবার তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন সাবেক এমপি এম এম শাহীন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৮:২৩ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে এবার তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পৌরশহরের নিজ বাসায় অনুসারী ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দেন।
মতবিনিময় সভায় এম এম শাহীন বলেন, দীর্ঘদিন ধরে আমি কুলাউড়ার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। প্রবাসের বিলাসী জীবন ত্যাগ করে কুলাউড়ার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি রাজনীতি করেছি মানুষকে কষ্ট না দেয়ার জন্য। আমি রাজনীতি করেছি মানুষের কল্যাণের জন্য। আমি আমাকে কুরবান করেছি মানুষের জন্য।
তিনি আরো বলেন, আমি মনে করি বিশাল মানুষের মনে কষ্ট দেয়ার চেয়ে নির্বাচনে না যাওয়াই ভালো। মানুষের মনে কষ্ট দিয়ে আমি নির্বাচন করতে চাইনা। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার নির্বাচন করবো না। কুলাউড়ার মানুষের মনের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাবো না। আমি নমিনেশন জমা দিবনা। এসময় এম এম শাহীনের এমন বক্তব্য শুনে মতবিনিময় সভায় উপস্থিত শত শত নেতাকর্মীরা তাকে নির্বাচন করার জোর দাবি জানালে তিনি একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে নির্বাচন করার ঘোষণা দেন। এসময় নেতাকর্মীরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
এম এম শাহীন বলেন, কুলাউড়ার মানুষের কাঙ্খিত লক্ষ্য পূরণের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করে তৃণমূল বিএনপির ব্যানারে এবার প্রার্থী হচ্ছি। কুলাউড়ার মানুষের কথা চিন্তা করে আমাকে নির্বাচনে যেতে হচ্ছে।
এদিকে গত ২৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এম এম শাহীন। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লে¬খ্য, কুলাউড়া আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর। ওই নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন বিএনপি প্রার্থী (ধানের শীষ) এম এম শাহীন। এর আগে একই বছরের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদের বিতর্কিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন এম এম শাহীন। পরে ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে আওয়ামীলীগের সুলতান মনসুরকে পরাজিত করে আলোচনারও জন্ম দিয়েছিলেন এম এম শাহীন। তবে এম এম শাহীন ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোট প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন এর কাছে পরাজিত হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি এম এম শাহীন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিকল্পধারায় যোগদান করে মহাজোটের প্রার্থী হয়ে নৌকা নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী সুলতান মনসুরের কাছে।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top