logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় চেয়ার‌্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা সফি আহমদ সলমানের

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ২:০৫ মিনিট

বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। তিনি এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গতকাল সোমবার রাত ৯টায় পৌর শহরের বাদেমনসুর এলাকায় তাঁর নিজ বাসভবনে বিপুল সংখ্যক নেতাকর্মীর মধ্যে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ওই ঘোষণা দেন সফি আহমদ সলমান। এরআগে গত রোববার তিনি জাতীয় সংসদ নির্বাচন কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুলাউড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। তিনি মঙ্গলবার দুপুরে কালের কণ্ঠের এই প্রতিবেদককে বলেন, পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে সোমবার বিকেলে তাঁর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর সফি আহমদ সলমান ওই পদত্যাগপত্রটি জমা দেন।

নিজের প্রার্থীতা ঘোষণা করে মতবিনিময় সভায় কান্নায় ভেঙ্গে পড়েন সফি আহমদ সলমান। এসময় উপস্থিত নেতাকর্মী ও অনুসারীরা তাঁকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য জোর দাবি জানান।

উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মী ও অনুসারীদের উদ্দেশ্যে সফি আহমদ সলমান বলেন, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিলো, এই অবহেলিত, নিগৃহিত, নির্যাতিত, অধিকার বঞ্চিত কুলাউড়ার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা। কুলাউড়াকে দেশের অন্যতম শ্রেষ্ঠ একটি উন্নয়নের রোল মডেলের উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবনে নির্বাচনে যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন সবার সম্মুখে তিনি বলেছেন, আমার হাতে ৩০০ জনের নাম দেয়ার ব্যবস্থা আছে, বাকিটুকু আপনারা যারা দলের নিবেদিত প্রাণ, যাদের তৃণমূলে গ্রহণযোগ্যতা আছে তারা নির্বাচিত হয়ে আসেন। আমি উন্মুক্ত করে দিলাম এবং প্রত্যেক এলাকায় যেনো আওয়ামীলীগের প্রার্থীর সাথে একজন প্রতিদ্বন্ধী থাকে। এখানে দলীয় কোনো প্রতিবন্ধকতা নেই। নেত্রী বলেছেন, যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আমার দলের সংসদ সদস্য হিসেবে মনোনীত হবেন। এই আশায় আশান্বিত হয়ে আল্লাহর ওপর ভরসা ও আপনাদের ওপর আস্থা রেখে আমি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মুহিম খাঁন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা ফটিক মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইন্তাজ আলী, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামছুল ইসলাম, ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, আব্দুল মুনিম, আব্দুল মতিন চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, দরছ মিয়া, আব্দুল কাদির, হেলাল আহমদ, আব্দুল মালিক ফজলু, মাহবুব হাসান জসিম, ফজলুর রহমান, নোমান আহমদ, বিমলেন্দু শেখর দাস, মনু মিয়া, শংকর উরাং, নুর মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ জমসেদ আলী, বাছিদুর রহমান আনার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, ক্লিবডন চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন লালসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সফি আহমদ সলমান ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজারে-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top