logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

জনগণ যদি ভোট দেয় সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন : নির্বাচন কমিশনার

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ১২:৩০ মিনিট

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনকে সামনে রেখে অননুমোদিত অনলাইন পোর্টাল, আইপি টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।আজ শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউজের মনু হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতিবিনময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এ সময় তিনি এ নির্দেশনা দেন।তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- ‘ভোটারের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন। যে দল তাদের উপর নির্ভর করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। জনগণ যদি ভোট দেয় সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন।’বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন- একটা বড় দল নির্বাচনের বাইরে আছে। তারা বা তাদের সমমনা দলের পক্ষ থেকে যদি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করা হয় তাহলে নির্বাচনের তফসিল পুণনির্ধারন করার সময় বা সুযোগ রয়েছে।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার।আরো উপস্থিত ছিলেন অধিনায়ক ৪৬ বিজিবি, ৫২ বিজিবি ও ৫৫ বিজিবি কোম্পানী কমান্ডার, র্যা ব-৯ শ্রীমঙ্গল এবং ক্যাম্প কমান্ডার, র্যা ব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ, উপপরিচালক, এনএসআই, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইন-চার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।স্বাগত বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান।পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণের পক্ষে আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার, শ্রীমঙ্গল। হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণের পক্ষে বক্তব্য রাখেন মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার, বাহুবল, হবিগঞ্জ। বক্তব্য রাখেন অরূপ রতন পাল, জেলা কমান্ড্যান্ট, জেলা আনসার ও ভিডিপি, হবিগঞ্জ, মো. আজমুল হোসেন, উপপরিচালক, এনএসআই, হবিগঞ্জ, মেজর মাহফুজুর রহমান, কোম্পানী কমান্ডার, র্যাব-৯, শ্রীমঙ্গল, লে. কর্নেল মিজান, অধিনায়ক, ৪৬ বিজিবি, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন, লে. কর্ণেল ইমদাদুল বারী খান, অধিনায়ক, ৫৫ বিজিবি, হবিগঞ্জ, মো. মনজুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার,  বি এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ, সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ এমদাদুল হক, হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাত জাহান, মৌলভীবাজার জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ইনর্চাজ আব্দুছ ছালেক ও  হবিগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ডালিম আহমদ।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top