আনন্দ বিদ্যাপীঠ কুলাউড়া’র বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৯:১৮ মিনিট
স্টাফ রিপোটার:কুলাউড়ায় পৌরসভার মাগুরা ৪ নং ওয়ার্ডে অবস্থিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ বিদ্যাপীঠের বার্ষিক মিলাদ ও প্রাথমিক শিক্ষা সমাপনি শিক্ষার্থীদের সম্মাননা এবং শিক্ষার্থীদের গজল ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার ২০ নবেম্বর দুপুর ২ ঘটিকায় এ অনুষ্ঠান শুরু হয়, স্কুলের অধ্যক্ষ সুজিত দে’র পরিচালনায় আলোচনা ও সম্মাননা স্বারক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন স্কুলের অবিভাবক পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, স্কুলের পরিচালদের পক্ষে মাহবুব করিম মিন্টু, ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদ, অবিভাবক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতলিব, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ, আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় মিলাদ পরিচালনা করেন বিহালা জামে মসজিদের খতিব মাওলানা সাদ উদ্দিন সাদী।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক রাজকুমার দেবনাথ,মিন্টু দেব,অর্জুন দেব,ধীরজিৎ সিংহ,দীপ দেব,আবুল হাসান রিপন, শিক্ষিকা ডলি দাস,সৃতি দেব,মিতু দে , শিরিন আক্তার, সামছুজ্জামান রুপালী,আরফা চৌধুরী। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল হোসেন,মোঃ কিবরিয়া,সোহেল আহমেদ সহ প্রায় ৪ শতাধিক ছাত্র ছাত্রী ও অবিভাবকবৃন্দরা।




