কুলাউড়ায় এসএসসি- ৯৫ ব্যাচের উদ্যোগে প্রবাসী বন্ধু মিনাল কান্তি ধর লিপনকে সংবর্ধনা প্রদান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ২:৫৫ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এসএসসি- ৯৫ ব্যাচের বন্ধু মিনাল কান্তি ধর লিপনকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুলাউড়া পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এসএসসি- ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএসসি- ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার বন্ধু প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তপন কুমার দেব এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বন্ধু মিনাল কান্তি ধর লিপন সহ ৯৫ ব্যাচের অন্যান্য বন্ধুরা।
এ ছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এস সি- ৯৫ ব্যাচের বন্ধু সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, জাহাঙ্গীর আলম সুমন, কুলাউড়া থানার এসআই ৯৫ ব্যাচের বন্ধু মিজানুর রহমান, সাংবাদিক কাওছার আহমদ, মো. শাহেদ আলী, রুহুল কবীর রুহেল, কাবেল আহমদ, খায়রুল ইসলাম, লিটন সাকি, আব্দুল আজিজ, বিকাস ঘোস প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি প্রবাসী বন্ধু মিনাল কান্তি ধর লিপনের হাতে ক্রেস্ট উপহার দেন ৯৫ ব্যাচের উপস্থিত বন্ধুরা।




