logo
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় জামাই-শশুর মিলে রাবার বাগানের গাছ পাচারের চেষ্টা, অতঃপর গাড়িসহ চালক আটক

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ৫:৩৬ মিনিট

মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়ার ভাটেরা সরকারি রাবার বাগানে গাছ চুরির হিড়িক বেড়েছে। স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র গত ৪-৫ বছর ধরে রাতের আঁধারে গাড়ি বোঝাই করে শত শত গাছ পাচার করছে। সর্বশেষ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (২৬) ও তাঁর শশুর নজরুল ইসলাম (৪৩) এর নেতৃত্বে একটি কাভার্ডভ্যান বোঝাই কাঠ পাচারের সময় ২ হাজার ৪০০ কাঠের পিছ জব্দ করেছে কুলাউড়া বনবিভাগ ও থানা পুলিশ।

কুলাউড়া বনবিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় অবস্থিত জুনেদে’র করাতকল থেকে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫-৮৩৬৭) গাড়িতে ভাটেরা রাবার বাগানের চিরাই গাছ লোড করা হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই করাতকলে গিয়ে অভিযান চালান কুলাউড়া বনবিভাগের গাজীপুর বিট কর্মকর্তা মোঃ আহমদ আলী ও কুলাউড়া থানার এসআই দেবাশীষ। পরে তারা চালক মিনহাজসহ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন। জব্দ হওয়া কাঠের পরিমাণ ২৫৮.৩৩ ফুট। যার বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

প্রত্যক্ষদর্শী সোহেল আহমদ, ফখরুল আমীনসহ কয়েকজন জানান, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের কবির মিয়ার ছেলে কামরুল ইসলাম ও একই গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে নজরুল মিয়া মিলেমিশে রাবার বাগানের গাছ এনে মধ্যরাতে করাতকলে চিরাই করে গাড়িতে লোড করছিলেন। কামরুল ইসলাম ও নজরুল মিয়া সম্পর্কে একে অপরের জামাই শশুর।

ভাটেরা রাবার বাগান সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ভাটেরা রাবার বাগানে বর্তমানে প্রায় দুই লাখ গাছ রয়েছে। যার বেশির ভাগই উৎপাদনশীলতা হারিয়েছে। এসব গাছ কেটে ট্রিটমেন্ট প্লান্টে সরবরাহ করেন ঠিকাদার। সম্প্রতি বাগানের জীবনচক্র হারানো প্রায় ৮ হাজার ৩০০টি গাছ বিক্রয়ের জন্য নতুনভাবে দরপত্র আহবান করা হয়েছে।

স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, দরপত্রের বাইরেও বাগান থেকে নিয়মিত গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জীবনচক্র শেষ হয়ে যাওয়া গাছের সঙ্গে উৎপাদনশীল গাছও কর্তন করা হচ্ছে দীর্ঘদিন থেকে। বিকেল ৫টার পর বাগান থেকে গাছ পরিবহন নিষেধ থাকলেও এসব কর্তনকৃত গাছ রাতের আঁধারে গাড়ি বোঝাই করে পাচার করা হচ্ছে। জ্বালানি কাঠের আড়ালে লগ- গোল প্রকৃতির কাঠ ও উৎপাদনশীল গাছ পাচার করা হয়। বৃহস্পতিবার রাতে চিরাই কাঠ পাচারের বিষয়টি স্থানীয়রা বাগান ব্যবস্থাপককে জানালে তিনি তাৎক্ষনিক কোন ব্যবস্থা নেননি। অথচ রাবার বাগানের অফিস থেকে ওই করাতকলের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে দুটি পিকআপ ভ্যান বোঝাই কাঠ পাচারের সময় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাগানের তৎকালীন ব্যবস্থাপক মো. নাজমুল হক বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।

থানায় আটক গাড়িচালক মিনহাজ জানান, ঢাকা গাজীপুর থেকে শাহাঙ্গীর নামে এক ব্যক্তি আমার গাড়ি ভাড়া করেন গাছ পরিবহন করার জন্য। তিনি আমাকে বলেন, নজরুল ও কামরুল নামে ভাটেরার দুই জামাই-শশুর আমাকে গাড়িতে কাঠ লোড করে দিবে। আমি ওই জামাই (কামরুল) এর সাথে ফোনে কথা বলে কাঠ নিতে আসি। তখন তিনি আমাকে বলেন, গাছের সকল বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে তারা বরমচালে করাতকলে হঠাৎ পুলিশ দেখে সেখান থেকে গাড়ি রেখে সটকে পড়ে।

অভিযুক্ত নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করাতে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, বাগানের কোন গাছ আমি কিনাতও নায় বেচাতও নায়। একমাসে আগে বাগান থেকে টেন্ডারের মাধ্যমে জ¦ালানি কাঠ ক্রয় করেন আমার শশুর নজরুল ইসলাম। পরে তিনি ওই কাঠগুলো ঢাকার এক লোকের কাছে বিক্রি করেন। লোকেশনের জন্য হয়তো ওই কাঠের মালিক চালকের কাছে আমার মোবাইল নাম্বার দিয়েছেন। ওই লোক বাগান থেকে জ¦ালানি কাঠগুলো চিরাই করার জন্য করাতকলে নিয়ে রাখেন। করাতকলে এখনো অনেক কাঠের লগ ও কাঠের স্তুপ রয়েছে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোন লগ নেই, সব জ¦ালানি কাঠ।

ভাটেরা রাবার বাগানের ব্যবস্থাপক মো. মফিজুর রহমান বলেন, জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা মামলা করবো। গাড়িতে শুধু রাবার গাছ নয় আকাশী গাছও রয়েছে। তবে গাছগুলো অনেক পুরাতন।

কুলাউড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, বরমচালে জুনেদের করাতকল থেকে গভীর রাতে চিরাই কাঠ কাভার্ডভ্যানে লোড হচ্ছে খবর পেয়ে বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠাই। তিনি কুলাউড়া থানার টহল পুলিশের সহযোগিতায় রাবার চিরাই কাঠের গাড়ি আটক করে কুলাউড়া থানায় নিয়ে এসেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top