কুলাউড়ায় চিহ্নিত ছিনতাইকারী ফুল পুলিশের জালে বন্দি
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৬:৫১ মিনিট
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক চিহ্নিত ছিনতাই ও চুরির মামলার অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ফুল অবশেষে পুলিশের জালে ধরা পড়লো। বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার জয়চন্ডী বিজয়া সড়ক এলাকা থেকে ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নির্দেশনায় এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মামলার পরওয়ানাভুক্ত আসামী মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। বিজয়া সড়কে তার অবস্থান শনাক্ত করে সেখানে এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন উপস্থিত হন। ফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হয়।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, একাধিক মামলার আসামী ফুলের অবস্থান নিশ্চিত হয়ে কুলাউড়ার বিজয়া সড়ক এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।




