logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

শান্ত মৌলভীবাজারে দুষ্কৃতিকারীদের নাশকতা করার কোন সুযোগ দেয়া হবে না-পুলিশ সুপার মনজুর রহমান

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৪:৪৩ মিনিট

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতামূলক কর্মকান্ড ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল সংখ্যক পুলিশ মাঠে থেকে কাজ করছে। সাথে আনসার ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ ও কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে কুলাউড়া শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশী টহল জোরদার রয়েছে। এছাড়া কুলাউড়া জংশন স্টেশনে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রোববার (৫ নভেম্বর) দুপুরে কুলাউড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। পুলিশ সুপার কুলাউড়া থানা এলাকার বিভিন্ন চেকপোস্টে ও কুলাউড়া রেলওয়ে স্টেশনে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, বিএনপি-জামায়াত নতুন কর্মসূচি দিয়েছে। এর আগেও কর্মসূচি দিয়েছিল। কিন্তু অবরোধের নামে ভাঙ্চুর ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। বিএনপি-জামায়াতের ডাকা এই অবরোধে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে আমরা মৌলভীবাজার জেলা পুলিশ সর্বদাই তৎপর আছি এবং জনগণের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছি। মৌলভীবাজার জেলায় কোন দুষ্কৃতিকারী তাদের অপকর্ম করতে দেয়া হবেনা। পুলিশের প্রতিটি সদস্যই জেলার সবক’টি উপজেলার সম্মানিত নাগরিকদের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতে তৎপর থেকে কাজ করে যাচ্ছে।

মৌলভীবাজার জেলার সাধারণ নাগরিকদের উদ্দেশ্য জেলা পুলিশ সুপার বলেন, নির্ভয়ে থেকে আপনাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন, রাস্তাঘাটে বের হবেন। যদি কেউ কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা পুলিশের শরণাপন্ন হবেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। দুষ্কৃতিকারী যারা এই অবরোধ কর্মসূচিকে ঘিরে দুষ্কৃতি করার চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলতে চাই, সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন না। যারা এটা করবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবো। অবরোধকে ঘিরে দুষ্কৃতিকারীকে অপকর্ম করার সুযোগ দেয়া হবে না, কোন ধরণের অপরাধমূলক চিন্তাভাবনা থাকলে তা পরিহার করুন। কারণ কোন দুষ্কৃতিকারীকে অপকর্ম ও নাশকতা করার সুযোগ দেয়া হবে না এই শান্ত মৌলভীবাজারে। জেলা পুলিশ তৎপর থাকায় এ জেলায় এখনো বড়ধরনের কোন নাশকতার ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top