এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের মৌলভীবাজার জেলার ২০২৪ বর্ষের প্রেসিডেন্ট আব্দুল জলিল ও সেক্রেটারি পান্না চন্দ্র নাথ নির্বাচিত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ৫:১৭ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাবস্ অব মৌলভীবাজার জেলার ১৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪ বর্ষের ক্লাব বোর্ড গঠন করা হয়েছে।
১ নভেম্বর ২০২৩ সন্ধ্যায় কুলাউড়া শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ক্লাবস্ প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ৪ এর গভর্নর এপেক্সিয়ান এড. মোঃ জালাল উদ্দিন, এপেক্স ক্লাবস্ অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেক্সিয়ান উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, এপেক্স ক্লাবস্ অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেক্সিয়ান এ.এফ.এম ফৌজি চৌধুরী ও এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান এড. মোঃ খালিক এবং জাতীয় বোর্ড কর্তৃক প্রেরিত অবজারভার এর দায়িত্ব পালনকারী এপেক্স ক্লাবস্ অব গ্রীণ হিলস এর পিপি ও জাতীয় বোর্ডের ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান নাজমুল হুদা।
পরবর্তীতে এপেক্স ক্লাবস্ অব মৌলভীবাজারের ২০২৪ বর্ষের বোর্ডের নির্বাচিতদের নাম ঘোষণা করেন, নির্বাচন কমিশনার।
এপেক্স ক্লাবস্ অব মৌলভীবাজারের ২০২৪ বর্ষের বোর্ডে যারা নির্বাচিত হলেন- প্রেসিডেন্ট: এপেক্সিয়ান মোঃ আব্দুল জলিল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: মোঃ জুবায়ের আহমদ সোহেল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: এপেক্সিয়ান প্রশান্ত দেব নাথ, আই.পি. পি এন্ড এক্সপেনশন ডিরেক্টর: এপেক্সিয়ান মোঃ আব্দুল বাছিত, সেক্রেটারী এন্ড ডি.এন. এডিটর: এপেক্সিয়ান পান্না চন্দ্র নাথ, ট্রেজারার: এপেক্সিয়ান মোঃ মাহমুদুর রহমান কবির, সার্ভিস ডিরেক্টর: এপেক্সিয়ান আব্দুল মুহিত বাবলু, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর: মোঃ সেলিম আহমদ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর: এপেক্সিয়ান রাসেল আহমদ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর: কাওছার আহমদ চৌধুরী ছাব্বির, সার্জেন্ট এ্যাট আর্মস: এপেক্সিয়ান আশীষ আচার্য্য অপু।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাবস্ অব মৌলভীবাজারের ক্লাবস্ পিপিবৃন্দ এপেক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম, এপেক্সিয়ান শহীদুল ইসলাম তনয়, এপেক্সিয়ান শাহীন আহমদ, এপেক্সিয়ান হেমন্ত চন্দ্র পাল, এপেক্সিয়ান শরীফ আহমদ,
এছাড়া এক্টিভ ফ্লোর মেম্বারবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্সিয়ান সেলিম আহমদ, এপেক্সিয়ান ডাঃ শিবনাথ ভট্টাচার্য্য জনি, এপেক্সিয়ান মোঃ আজিজুর রহমান প্রমুখ।




