logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৮:১৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাউন্সিল অধিবেশন ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন আল-হেলাল হেল্প এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী চলে এ কর্মসূচি।
শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বঙ্গবন্ধু জাতীয় উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান।
প্রধান অতিথির বক্তব্যে একেএম সফি আহমদ সলমান বলেন, সংগঠনটি বিগত চার বছর থেকে দূর্যোগে দূর্ভিপাকে কুলাউড়ার মানুষের পাশে দাড়িয়েছে আমি দেখেছি। কুলাউড়ার স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা ও করোনা মহামারিতে মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাওয়া স্বেচ্ছাসেবীদের চিহ্নিত করে আজ তাদের মধ্যে আর অনুপ্রেরণা ও উৎসাহের যোগান দিচ্ছে। আমি আমার পক্ষ থেকে এ সংগঠনকে সকল ধরণের সহযোগিতা করে যাবো।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কবি মিম সুফিয়ান ও মাহদি হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত, জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) এর সাধারন সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষক মোহাইমিনুল ইসলাম, ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, আল খলিল এডুকেশন কালচার এন্ড সেন্টার বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন রাজু, আস-সুন্নাহ মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ইয়াহিয়া আহমেদ।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আরব-আমিরাত থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান হাফিজ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব তজম্মুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, কুলাউড়া থানার উপ-পরিদর্শক এনামুল ইসলাম, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ব্যবসায়ী আব্দুল জলিল, সাংবাদিক একেএম জাবের, মহি উদ্দিন রিপন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু, আল-হেলাল হেল্প এসোসিয়েশনের সদস্য আবু নছর খালেদ, হিজরুল ইসলাম, মজিদ আহমদ, ফরিদ আলী, সালমান আহমদ, সামছুল আহমদ, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সাইদুল ইসলাম-কে সভাপতি ও তজম্মুল ইসলাম রাজু-কে সাধারণ সম্পাদক মনোনিত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম জানান, আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সংগঠনের ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে আমাদের এ আয়োজন। আমরা কুলাউড়া উপজেলার তথা জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, সুশীল সমাজ, সাংগঠনিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী, সামাজিক সংগঠনসহ স্বেচ্ছাসেবকবৃন্দদের বিভিন্ন পর্যায়ে মনোনীত করে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০০ জনকে সম্মাননা প্রদান করেছি।
তিনি আরো জানান, সংগঠনের একজন অসুস্থ সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১০’হাজার টাকা, ক্যান্সার আক্রান্ত ব্যাক্তিকে ৪’হাজার টাকা, দরিদ্র এক ব্যক্তিকে ঢেউটিন ও এক ব্যক্তিকে ২’হাজার টাকার অনুদানসহ অর্ধ শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে সংগঠনের নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক তজম্মুল ইসলাম রাজুকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্কাউট্স এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, আল হেলাল হেল্প এসোসিয়েশনের উপদেষ্ঠা সাংবাদিক নাজমুল বারী সোহেল, রফিকুল ইসলাম মামুন, একেএম জাবের, সামছুদ্দিন বাবু।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top