logo
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় সাজানো ডাকাতির মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২, ৮:৩৬ মিনিট

কুলাউড়া  প্রতিনিধি : ব্যাংক থেকে ঋণ উত্তোলনে জামিনদারের জন্য ব্যাংকের কথা বলে এক নিরীহ মহিলাকে ফুসলিয়ে কুলাউড়া শহরে নিয়ে দলিলে টিপসই গ্রহণ করে প্রতারণার মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ জানালে প্রতারক চক্র প্রতিপক্ষকে ফেন্সিডিল দিয়ে ফাঁসাতে ব্যর্থ হয়ে সাজানো ডাকাতির মামলা দায়ের করেছে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের লিয়াকত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টায় কমলগঞ্জের শমশেরনগরস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বলেন, আমরা একই এলাকার এবং প্রতিপক্ষ লিয়াকত আলী আমার মামাতো ভাই ও মুক্তিযোদ্ধা আমির আলী ইয়ামিছের সন্তান হওয়ার সুযোগে আমার সহজ সরল নিরীহ মায়ের জমি দখলের পায়তারায় লিপ্ত ছিল। লিয়াকত আলী ব্যাংক থেকে ঋণ উত্তোলণের জন্য জামিনদারের কথা বলে আমার মা আছিরা বেগমকে ফুসলিয়ে কুলাউড়ায় নিয়ে যায়। সেখানে পূর্বে সে দলিল তৈরি করে রাখে। লেখাপড়া না জানার সুযোগে আমার মাকে সুকৌশলে কুলাউড়ায় নিয়ে লিয়াকত গ্রাম্য মুহুরীর মাধ্যমে একজন দলিল লিখকের কাছে গিয়ে দলিলে টিপসই নিয়ে নেয়। কয়েকটি দাগে প্রায় ৪০ শতক জায়গা তার নামে রেজিষ্ট্রিও করে নেয়। তার প্রতারণামূলক কার্যক্রম জানাজানি হলে আমরা এলাকার গণমান্যব্যক্তি ও জনপ্রতিনিধিবৃন্দকে বিষয়টি অবগত করি। লিয়াকত আলী মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে নিজেকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এলাকার কারো কোন কথায় কর্ণপাত করেননি। এক পর্যায়ে অতি সুকৌশলে আমাদেরকে ঘায়েল করতে নাটক সাজাতে থাকে।

আব্দুল কুদ্দুস আরো বলেন, গত ৬ নভেম্বর রাত সাড়ে ১২টায় ফেনসিডিল দিয়ে নাটক সাজিয়ে আমাদেরকে ফাঁসানোর অপচেষ্টা চালায়। এরপর সে গত ৭ নভেম্বর কুলাউড়া থানায় আমরা ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার নাটকের বিষয়টি স্থানীয়ভাবে ও প্রশাসনের মধ্যে প্রকাশ হলে আবারো ওইদিন দিবাগত রাত সাড়ে ৪টায় একইভাবে তার নিজের ঘরে একটি ডাকাতির ঘটনা সাজায়। পরদিন ৮ নভেম্বর সাজানো ডাকাতির ঘটনা লোকমুখে ও ফেসবুকে প্রচার করে আমাদেরকে আসামী করে কুলাউড়া থানায় ডাকাতির লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশি তদন্তকালে বিষয়টি লিয়াকত ও তার সহযোগিদের প্রতারনা ও সাজানো ঘটনা প্রকাশ পায়। লিয়াকতের প্রতারণা ও ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে গত ১৫ নভেম্বর আমার মামা আছকর আলী বাদি হয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এভাবে একের পর এক প্রতারণা ও উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাদের হয়রানি করতে সর্বশেষ গত ১৪ নভেম্বর লিয়াকত বাদি হয়ে আমার বড় ভাই মুখজ্জিল মিয়া ও অজ্ঞাতনামাদের আসামী করে মৌলভীবাজারে আদালতে একটি মামলা দায়ের করে। তার মিথ্যা-বানোয়াট মামলার সংবাদ পেয়ে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

লিয়াকতের প্রতারণা ও সাজানো ডাকাতি ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়েরকৃত মামলার স্বাক্ষী আহমদ আলী, শরীফ উদ্দীন এবং এলকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মান উল্ল্যাহ, গ্রামের মুরুব্বি আছকর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক মিয়া, আব্দুল খালিক, উম্মর আলী, মায়া মিয়া, মনির মিয়া, আরজু মিয়া প্রমুখ।

তবে অভিযোগ বিষয়ে লিয়াকত আলী বলেন, আদালতে দায়েরকৃত মামলার ঘটনা সম্পূর্ণ সত্য। এখন প্রতিপক্ষরা বাঁচার জন্য নানা কৌশল অবলম্বন করছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, ঘটনার দিন খবর পেয়ে রাতে পুলিশ বাড়িতে গিয়ে ডাকাতি হওয়ার বিষয়ে কোন সত্যতা পায়নি। প্রাথমিক তদন্তে বিষয়টি পরিকল্পিত ও সাজানো বলে মনে হচ্ছে। তদন্ত পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

সর্বশেষ সংবাদ

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top