logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. মৌলভীবাজার

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২২, ৭:০৯ মিনিট

সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টালে “কুলাউড়ায় গোয়াল ঘর জ্বালানোর নাটক সাজিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি” শীর্ষক সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের মহেষগৌরি গ্রামের বাসিন্দা আছলম মিয়া ও তাঁর পরিবার। সংবাদে প্রতিপক্ষকে ফাঁসাতে গোয়াল ঘর জ্বালানোর মিথ্যা অভিযোগ দিয়ে প্রভাব খাটিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগটি সঠিক নয় বলে দাবি আছলম মিয়ার পরিবারের।

প্রকৃত ঘটনা হলো- ১৯৫৪ সালে কুরফান আলীর পিতা হাছন আলীর কাছ থেকে আছলম মিয়ার পিতা সৈয়দ মিয়া বাড়ী ক্রয় করেন রাস্তাসহ। ওই রাস্তা আছলম মিয়াকে ব্যবহার না করার জন্য ২০০৬ সালে (স্বত্ব ১০৯/২০০৬) মামলা দায়ের করেন কুরফান আলী। পরবর্তীতে ২০১০ সালে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। পরে কুরফান আলী আপিল (নং- ৯৭/১০ ইং) করেন। আপিলের পর ২০১৯ সালে আদালতের রায় কুরফান আলীর বিপক্ষে চলে যায়। পরবর্তীতে আর কোন উপায় না পেয়ে গত ১৩ নভেম্বর কুরফান আলী গং প্রায় ১০০/১৫০ ভাড়াটে লোক নিয়ে পূর্ব শত্রুতার জেরে আছলম মিয়ার চলাচলের একমাত্র রাস্তাটি কেটে ফেলেন। এই রাস্তা দিয়ে স্থানীয় আরো ২০-২৫টি পরিবারের লোকজন ছাড়াও তাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যাতায়াত করেন। সেই রাস্তাটি ভাড়াটে লোকজন দিয়ে কুরফান আলী গং কেটে ফেলেন। ঘটনার দিন দুপুর ১২ টায় মহেষগৌরি গ্রামের আছলম মিয়াকে হত্যার উদ্দেশ্যে কুরফান আলী গং ভাড়াটে লোক নিয়ে বসত বাড়ীতে হামলা করে বসত ঘরের টিনের চাল ছিদ্র করে গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় বসত বাড়ী থেকে বের হওয়ার রাস্তা কোদালসহ দেশীয় অস্ত্র দিয়ে মাটি কেটে বড় বড় গর্ত করে জমিতে মিশিয়ে দেয় এবং টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। এসময় আছলম মিয়া বাঁধা দিতে চাইলে তাকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ডান হাত দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। লাঠির আঘাতে ডান হাতের হাড় ভেঙে গেলে দৌড়ে নিজ ঘরে গিয়ে প্রাণ রক্ষা করেন। তাঁর আত্ম চিৎকারে স্থানীয় লোকজন এসে আছলম মিয়া কে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারী পালিয়ে যায়।

এ ঘটনায় ভাঙ্চুর, হত্যার উদ্দেশ্য মারপিট, গুরুতর জখম, অগ্নিসংযোগ ও ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকির অভিযোগে গত ২৪ অক্টোবর কুলাউড়া থানায় আছলম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে (মামলা নং-২৮) মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী কুরফান আলী (৫৬) সহ ৪ জন আসামী জেল হাজতে রয়েছেন। গত ১ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার আদালতে আসামীরা আত্মসমর্পণ করলে আদালত মামলার ১ নং আসামী কুরফান আলী (৫৬) সহ তাঁর সহযোগী স্থানীয় এলাকার আমিন আলীর পুত্র রকিব খান (৪৫), জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাগদলী বাড়ির আলাই মিয়ার পুত্র মহিন মিয়া (২২) ও সাদিপুর গ্রামের রজব আলীর পুত্র সালাউদ্দিন (৩০) কে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

প্রকাশিত সংবাদে আমাদের পরিবারের সদস্যদের জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আদৌ সঠিক নয়। আমরা এই সংবাদের সাথে ভিন্নমত পোষণ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মৌলভীবাজার এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top