কুলাউড়ায় ভারতীয় মদসহ ব্যবসায়ী আটক
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২২, ৯:১৬ মিনিট
কাওছার আহমদ, নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের অভিযানে ভারতীয় মদসহ আব্দুল মালিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মালিক শরীফপুরের সঞ্জরপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে।
থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুরের ঘাটের বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মালিককে ৭ বোতল ভারতীয় মদসহ আটক করেন।
ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




