logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

রাজনগরে ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান ওরা ১১ জন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২২, ৮:৫৮ মিনিট

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের তছকির মিয়া (৮০) একসময় দিনমজুর হিসেবে কাজ করতেন। বয়স বাড়ার কারণে আগের মতো শারীরিক শক্তি না থাকায় কাজ করতে তাকে কেউ আর আগের মতো ডাকে না। তাই পরিবারে ৪ মেয়ে ও ১ ছেলেসহ ৭ জনের সংসার চালাতে বাধ্য হয়েই ২০ বছর আগে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয় তাকে। দুই মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন। এখন বয়সের কারণে আগের মতো ভিক্ষার জন্য যেতে পারেন না বলে আয়ও কমে গেছে। একই অবস্থা টেংরা ইউনিয়নের মখলিছ মিয়ার (৭০)। ভাগ্যদোষে ১৫ বছর ধরে ভিক্ষা করছেন পথেপথে।

উপজেলার সদর ইউনিয়নের উত্তর ঘড়গাঁও গ্রামের লালমতি বিবি (৫৫) প্রায় ১০ বছর আগে স্বামী হারানোর পর ৫ মেয়েকে নিয়ে বেঁচে থাকতে ভিক্ষাবৃত্তি শুরু করেন। দুঃখ-দুর্দশায় ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। বয়স বাড়ায় এখন আর সংসারের ঘানি টানতে পারছেন না। তাদের মতো পরিস্থিতিতে পরে এই পথ বেছে নিয়েছেন এমন ১১ জন এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাইছেন। তাদেরকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ১১টি ভ্যানগাড়ি, দোকানের জন্য মালামাল ও নগদ ৫ হাজার টাকা করে প্রত্যেককে দেয়া হয়েছে।

৭ নভেম্বর রাজনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাদের হাতে এসব ‘প্রধানমন্ত্রীর উপহার’ তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়, মনসুরনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা প্রমুখ।

প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে মর্যাদা নিয়ে স্বাবলম্বী জীবনযাপন করার প্রত্যয় ব্যাক্ত করেন ১১ জন অসহায় মানুষ। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীর মাঝে বাইসাইকেলও বিতরণ করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top