logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. খেলাধুলা

টিভি অ্যান্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুলাউড়া থানা পুলিশ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২, ৯:১০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে রাঙ্গিছড়া ফুটবল ক্লাবের আয়োজনে ‘টিভি অ্যান্ড টিভি নকআউট ফুটবল’ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-১ গোলে জয় পেয়েছে কুলাউড়া থানা পুলিশ দল। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় স্থানীয় রাঙ্গিছড়া মাঠে কুলাউড়া থানা পুলিশ দল ও প্রতাবী ফুটবল একাদশ দলের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের দুই দলই ০ গোলে ম্যাচ ড্র করে। ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে কুলাউড়া থানা দল ৪ বার বল জালে জড়ায়। বিপরীতে প্রতাবী ফুটবল একাদশ ১ বার বল জালে জড়াতে পারে। ফলে ফাইনাল খেলায় জায়গা করে নেয় কুলাউড়া থানা পুলিশ দল। এই খেলা দেখতে ভিড় করেছিল আশপাশের কয়েক হাজার মানুষ।
জমজমাট খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোঃ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুবায়ের সিদ্দিকী সেলিম, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মোঃ জীবন রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ। এসময় সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ, রাঙ্গিছড়া ফুটবল ক্লাবের সভাপতি শেখ রুহেল, সাধারণ সম্পাদক লিটন মিয়া, মাঠ পরিচালনা কমিটির সভাপতি রাহেল মিয়া, সহ-সভাপতি মতিন মিয়া, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন কুলাউড়া থানার এসআই এনামুল ইসলাম, এএসআই তাজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ময়নুল ইসলাম পংকি ও শিপার আহমদ।

খেলা শেষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই জমজমাট খেলায় উভয় দল খুবই ভালো খেলেছে। তাই দুই দলকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন। খেলায় জয়-পরাজয় থাকবেই। এই খেলার মধ্য দিয়ে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরো গভীর হলো। সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই পুলিশ বিভাগ জনগণকে সেবা দেয়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিচ্ছে। এটা নিছক আনন্দের বিষয়। তিনি ক্রীড়ামোদীদের খেলাধুলা ও ক্রীড়া চর্চার জন্য উপস্থিত খেলার আয়োজক, সকল দর্শকদের আহবান জানান।

কুলাউড়া থানা পুলিশ টিম ম্যানেজার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়- সাধারণ মানুষের সাথে যে সবসময় মিলেমিশে থাকে এই খেলাটি তার প্রমাণ। সেমিফাইনাল খেলায় জাতীয় দলের তারকা খেলোয়াড়সহ বিদেশী খেলোয়াড়রা কুলাউড়া থানা পুলিশের পক্ষে খেলেছেন। আগামী খেলায়ও জাতীয় দলের বিভিন্ন তারকা ফুটবলার ও বিদেশী ফুটবলাররা কুলাউড়া থানা পুলিশের হয়ে খেলবেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় রবিরবাজার সবুজ দলের সাথে মোকাবেলা করবে কুলাউড়া থানা পুলিশ দল। খুব শীঘ্রই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

খেলাধুলা এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top