logo
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়ায় এইচএসসিতে চমক দেখালো পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৯:১৪ মিনিট

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার প্রায় সকল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ- ৫ কমেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ১৫ টি প্রতিষ্ঠানের মধ্যে গড় পাশের হারে শীর্ষে রয়েছে নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ। প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা মিলিয়ে ২৮ জন পরীক্ষায় অংশ নেয়। ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ মোট ২৪ জন পরীক্ষার্থী চুড়ান্তভাবে কৃতকার্য হয়েছে। কলেজের এই ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ নির্বাহী কমিটির সংশ্লিষ্টরাসহ এলাকাবাসী। প্রসঙ্গত এবার সিলেট বোর্ডে পাশের হার মাত্র ৫১.৮৫ শতাংশ। সেই দিক থেকে নব প্রতিষ্ঠিত একটি কলেজের প্রথম ব্যাচের ফলাফলে অভিভূত সংশ্লিষ্টরা।
কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ বলেন, এই ফলাফল সম্মিলিত প্রচেষ্টার ফসল। কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আহাদ, নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলেই যথাযথ পরামর্শ ও আন্তরিক সহযোগিতা করেছেন। শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং শ্রমের বিনিময়ে অর্জিত এই ভালো ফলাফল কলেজের ভবিষ্যতের পথ সুগম করবে।
সূত্র জানায়, শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে কোন সতন্ত্র কলেজ না থাকায় স্থানীয় বাসিন্দা নিউইয়র্ক প্রবাসী মোঃ আব্দুল আহাদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত করেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ। শুরু থেকে মনু মডেল কলেজের অধীনে টানা ৩ বছর ভালো ফলাফল বয়ে আনে প্রতিষ্ঠানটি। প্রথম বছর থেকে অদ্যাবদী ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাশসহ সার্বিক ফলাফল প্রতিবারই প্রত্যাশিত হয়েছে। গত বছরের ফলাফলেও ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন জিপিএ -৫ লাভ করেছিলো।
কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরী বলেন, এই সাফল্য একা কারোর নয়, সমগ্র অঞ্চলের। উত্তীর্ণদের প্রতি অভিবাদন। দৃঢ় আশাবাদী পিছিয়ে পড়া জনপদকে আলোকিত করতে কলেজটি আগামী দিনেও অগ্রণী ভূমিকায় থাকবে।
কলেজের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এই সাফল্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার বিনিময়ে অর্জিত হয়েছে। শিক্ষক – শিক্ষিকা, নির্বাহী কমিটি, এলাকাবাসীসহ যারা কলেজের অগ্রযাত্রায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

দেশ-জনপদ এর আরও খবর
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা

কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top