মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪, ১:৫১ মিনিট
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন আহত হয়েছেন।
রোববার বিকেলে আপার কাগাবলা ইউনিয়নের আগিহুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফখরুল মিয়া আগিহুন গ্রামের মৃত: আব্দুল বাছিতের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- ফখরুল মিয়ার ভাই টিটু মিয়া খালে মাছ ধরতে যান এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে কথাকা’টি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। গোলাপ মিয়ার লোকজন মিলে ফখরুল মিয়ার উপর দে’শীয় অ’স্ত্র দিয়ে হামলা চালায়।
গুরুত্বর আহত ফখরুল মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালে নিয়ে আসলে কর্তব্যতর চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা মামলা পরবর্তীতে সুমনা (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ




