logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা সোহাগের বিরুদ্ধে যত অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৪, ৮:৫৫ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সদস্য হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদকে রীতিমত অনিয়মে পরিণত করেছেন। বিভিন্ন সময়ে সরকারি প্রকল্প থেকে প্রায় ৫০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ি ওই ইউনিয়নে হওয়ায় চেয়ারম্যান সোহাগ ছিলেন অনেকটা বেপরোয়া। ঠান্ডা মাথায় তিনি এক আধিপত্য খাটিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা নামমাত্র কাজ করিয়ে হাতিয়ে নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আকবর আলী সোহাগ ২০২১ সালের ২৮ নভেম্বর নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হয়েই ২০২১-২২ ও ২২-২৩ অর্থ বছরে পরিষদের ডিজিটাল সেন্টারের উপকরণ ক্রয়ের ২ লক্ষ টাকা কাজ না করেই আত্মসাৎ করেন। একই অর্থ বছরে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ক্রয়ের ১ লক্ষ টাকা দিয়ে ৪ পিছ পর্দা কিনে বাকি টাকা আত্মসাৎ করেন। ইউনিয়ন উন্নয়ন তহবিলের দুই অর্থ বছরে প্রায় ৩০ লক্ষাধিক টাকার কোন কাজ না করিয়ে আত্মসাৎ করেন। ২০২৩-২৪ অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় মনরাজ হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের দেড় লক্ষ টাকা পূর্বের কাজের ওপর কয়েক গাড়ি মাটি ফেলে দিয়ে বিল উত্তোলন করে নেন প্রকল্প চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য চেরাগ আলী গোলাপ। স্কুলের কাজের বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কোন স্বমন্বয় হয়নি বলে প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান। মন্নানের বাড়ির সম্মুখ থেকে ক্বারী মজর মুন্সীর বাড়ি পর্যন্ত ইটসোলিং কাজের ২ লক্ষ টাকা, কৌলা প্রাইমারি স্কুলের সম্মূখ থেকে পূর্বমূখী দক্ষিণ কৌলা গোরস্থান পর্যন্ত মাটি ভরাটের ২ লক্ষ টাকা, অরুণ মালাকারের বাড়ি থেকে অবণী মালাকারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি না দিয়েই পুরো ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান সোহাগ। আব্দুলপুর খালিক মিয়ার বাড়ির সম্মুখ হকে আইয়ুব আলীর বাড়ি পর্যন্ত মাটির কাজ না করে ৪ টন গম আত্মসাৎ করেন। ২০২১- ২২ অর্থ বছরে নর্তন ভবানীপুর পাকা রাস্তা থেকে নর্তন তিলাশীজুরা সংযোগ রাস্তায় মাটির কাজে ৪ মেট্রিক টনের চালের অর্থ, ভীমবসু অনু দেবনাথের বাড়ির সম্মুখ থেকে হাকিম মিয়ার বাড়ির রাস্তায় মাটির কাজে ৪ মেট্রিক টন চালের অর্থ কাজ না করেই হাতিয়ে নেন চেয়ারম্যান। মহিলা মেম্বার ফয়জুন নেছার বাড়ির ব্যক্তিগত রাস্তা ইট সোলিংয়ের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে বেশিরভাগ টাকা আত্মসাৎ করেন। ভাটুৎগ্রাম আনু মিয়ার বাড়ির পশ্চিম পাশ হতে শেলি বেগমের বাড়ির সামনের পাকা রাস্তা পর্যন্ত সংযোগ রাস্তা নির্মাণের ২ লক্ষ টাকা কোন কাজ না করিয়ে পুরোটাই পকেটস্থ করেন চেয়ারম্যান।
রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা তৌফিকুর রহমান তাহের জানান, দীর্ঘদিন থেকে ইউনিয়নে অনিয়ম দুর্নীতি চরম আকার ধারণ করেছে। তিনি দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। চতুর এই চেয়ারম্যান বিভিন্ন প্রকল্পে নিজে প্রকল্প চেয়ারম্যান না হয়ে নারী সদস্যদের প্রকল্প চেয়ারম্যান মনোনীত করতেন। তিনি দলীয় প্রভাব খাটিয়ে ও তৎকালীন সংসদ সদস্য শফিউল আলম নাদেলের ঘনিষ্ঠভাজন হওয়ায় ইউপি সদস্যরা ভয়ে মুখ খুলতেন না। তবে নারী ৩ সদস্যসহ দু’একজন ইউপি সদস্যও চেয়ারম্যানের আশীর্বাদপুষ্ট হওয়ায় এইসব কাজে ভাগ পান।
মনরাজ হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান, প্রজেক্ট কমিটিতে কে আছেন তাও জানিনা। পূর্বে স্কুল থেকে করা মাটি ভরাটের সাথে ট্রলি দিয়ে কয়েকবার মাটি দেওয়া হয়েছে। স্থানীয় মেম্বার আমাকে এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বাড়িতে এসে শাসিয়ে যান। ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, দুটি প্রকল্পে আমি নামমাত্র সভাপতি ছিলাম। আড়াই লক্ষ টাকার প্রকল্পের সিংহভাগ টাকা চেয়ারম্যান নেন।
ইউপি সদস্য হালিমা আক্তার পর্দা ক্রয়ের বিষয়ে বলেন, ১ লক্ষ টাকার মধ্যে আমাকে ৫ হাজার টাকা দেওয়া হয়। এই টাকায় ৪টি পর্দা ক্রয় করা হয়।
এ ব্যাপারে রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন এবং একটি মহল তাঁর বিরুদ্ধে এসব ষড়যন্ত্র চালাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

সূত্র : যুগান্তর ও মানজমিন

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top