logo
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় আনোয়ারুল হক চৌধুরী সড়কের উদ্বোধন-দুই ভাইয়ের উদারতায় যাতায়াতের রাস্তা পেল এলাকাবাসী

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৬:০০ মিনিট

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কুলাউড়ায় গাজীপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে রাস্তার জন্য জমি দান করে উদারতা দেখালেন দুই সহোদর। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের যাতায়াত সমস্যার সমাধান হলো আনোয়ারুল হক চৌধুরী সড়ক নামকরণের মধ্যদিয়ে। দুই সহোদর তালহাতুল হক চৌধুরী রাহাত ও আরফাতুল হক চৌধুরী রিফাতের দানকৃত জমিতে পিতার নামে নামকরণ করা সড়কটি উন্মুক্ত হলো।
রোববার (৬অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে সড়কের সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে ফিতা কেটে রাস্তা নামকরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল জলিল, সমাজসেবক মিসবাহ উদ্দিন চৌধুরী, দাতা সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী, সৈয়দ আফতাবুর আলী, সৈয়দ ইকবাল হোসেন, সারওয়ার চৌধুরী প্রমুখ।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে রেঞ্জ অফিস সংলগ্ন কুলাউড়া-সাগরনাল সড়কের সম্মুখ থেকে পশ্চিমমুখী গাজীপুর বস্তি সড়ক পর্যন্ত প্রায় ৬০০ ফুট সড়কের নতুন নাম দেওয়া হয়েছে মরহুম আনোয়ারুল হক চৌধুরী সড়ক। এতে প্রায় ২৫টি পরিবারের লোকজন উপকৃত হবে। সদর ইউনিয়নের কুলাউড়া-গাজীপুর-সাগরনাল পাকা সড়ক থেকে পশ্চিমমুখী গাজীপুর গ্রামে প্রবেশে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা রয়েছে। কুলাউড়ার সাদেকপুর মৌজায় বিভিন্ন দাগে গাজিপুর গ্রামের বাসিন্দা মরহুম আনোয়ারুল হক চৌধুরীর ব্যক্তি মালিকানা জমি পড়েছে। ওই জমিটি ব্যবহার করে স্থানীয় একটি পক্ষ তাদের জমি প্লট আকারে বিভিন্ন লোকজনকে ভূলবুঝিয়ে আনোয়ারুল হক চৌধুরীর জমি ব্যবহার করতে পারবেন বলে বেশি দামে জমি বিক্রি করেন। ওই এলাকায় কিছু পরিবার জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে এলাকাবাসীর দাবিতে প্রশাসনের মধ্যস্থতায় নিজের জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তার জন্য জমি দান করেন দুই সহোদর রাহাত ও রিফাত। গাজীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া, আতিক আহমদ, মনাফ মিয়া, সুজেল, তারেক আহমদ, তছলিমা বেগম প্রমুখ জানান, আমরা আগে অনেক জায়গা ঘুরে প্রধান সড়কে যেতে হতো। বর্তমানে সড়কটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের সমস্যা লাঘব হলো। রাহাত ও রিফাত দুই ভাইয়ের এমন উদারতায় এলাকাবাসী কৃতজ্ঞ। রাস্তাটি দ্রæত পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রশাসনের মধ্যস্থতায় দাতা সদস্যদের উদারতায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দীর্ঘদিনের বিরোধকৃত রাস্তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এলাকার প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সমাজব্যবস্থা শক্তিশালী হবে।
রাস্তায় দাতা পরিবারের সদস্য তালহাতুল হক চৌধুরী ও আরফাতুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে জনস্বার্থে ৪ শতক জমি দান করলে প্রশাসন ও এলাকাবাসী সড়কটি আমাদের পিতার নামে নামকরণ করেন। অতীতে আমার পিতাও মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন ঠিক বাবার মতো আমরাও যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
উল্লেখ্য, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা আনোয়ারুল হক চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top