logo
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. আন্তর্জাতিক

শিক্ষার্থী, কর্মজীবীদের টার্গেট করে বৃটিশ ভিসা বাণিজ্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায়

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৩, ৭:১২ মিনিট

অনলাইন ডেস্ক: শিক্ষার্থী এবং কর্মজীবীদের টার্গেট করে বৃটিশ ভিসা বাণিজ্য গড়ে তুলেছে দক্ষিণ এশিয়ার কিছু ব্রোকার। তারা এ জন্য প্রতিজনের কাছ থেকে আদায় করছে ৮০০ পাউন্ড পর্যন্ত। অথচ এক্ষেত্রে কোনো অর্থই নেয়ার কথা নয়। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, বৃটিশ ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দিতে এসব বাণিজ্য গড়ে উঠেছে। অবজার্ভারের এক তদন্তে দেখা গেছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে বায়োমেট্রিক অ্যাপায়েন্টমেন্ট করে দিতে ব্রোকাররা এই কাজটি করছে। এ বিষয়ে তারা ফেসবুক এবং টেলিগ্রামে বিজ্ঞাপন দিচ্ছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে এমন একটি বিজ্ঞাপনে বলা হচ্ছে- আপনি কি বৃটেন সফর নিয়ে উদ্বেলিত? ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা এড়িয়ে চলুন। অন্যরা অফিসিয়াল ঝামেলা এড়াতে সাহায্য করার প্রস্তাব দেয়। প্রতিশ্রুতি দেয় আগেভাগে কোনো অর্থ পরিশোধ ছাড়াই পরের দিন অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতে। এক্ষেত্রে তারা যৌক্তিক অর্থ দাবি করে। আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত আবেদনের কারণে কিছু কনস্যুলার সার্ভিসে চাপ পড়েছে।

এই চাপকে ব্যবহার করে আন্ডারগ্রাউন্ড মার্কেট বানিয়ে ফেলেছে কিছু এজেন্ট। বৃটেনে যদি কেউ কমপক্ষে ৬ মাস অবস্থান করতে চান এবং সুনির্দিষ্ট কিছু দেশে স্বল্প মেয়াদে সফরে যেতে চান তাহলে নিজদেশে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ ও ছবি তুলতে হয়। সরাসরি বায়োমেট্রিক অ্যাপায়েন্টমেন্ট বিনামূল্যে করা হয় অথবা অগ্রাধিকারভিত্তিক সার্ভিসের ক্ষেত্রে ৩০ থেকে ৮৫ পাউন্ড নেয়া হয়। দক্ষিণ এশিয়ার কিছু মানুষ ভিএফএস গ্লোবালের মাধ্যমে স্লট পেতে জটিলতার মুখোমুখি হন। এ অঞ্চলে বৃটিশ ভিসা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কন্ট্রাক্টে প্রক্রিয়া করে এই কোম্পানি। এই পদ্ধতি স্থানীয়রা বিভিন্নভাবে ব্যবহার করে। এজেন্টদের কেউ কেউ নতুন প্রকাশিত স্লট প্রকাশ হওয়ার পর পরই সরাসরি ক্লায়েন্টের পক্ষে তা বুকিং দেন। অন্যরা ভিএফএস গ্লোবালের বুকিং পোর্টাল মনিটর করেন। এজেন্টরা বাতিল করার আগে বা অর্থ শোধ করা ক্লায়েন্টের পক্ষে নতুন করে স্লট বুকিং করার আগে নতুন নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করেন, যা তাদের প্রয়োজন নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই প্রতারণামূলক আচরণ মোকাবিলার চেষ্টা করছে।
এই সমস্যা সবচেয়ে খারাপ পাকিস্তানে। সেখানে এজেন্টরা এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম লঙ্ঘন করেন। গত এক বছরে সেখানে এই ধারা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে যেসব মানুষ বৃটেনের ভিসার জন্য আবেদন করেছেন তারা বলেছেন, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টা করার পর এজেন্টের কাছে যাওয়া ছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নেই। পাকিস্তান থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন এক আফগান নাগরিক। তিনি বলেন, সেপ্টেম্বরে বার বার বুকিং দেয়ার পোর্টাল চেক করেছেন। কিন্তু প্রতিবারই দেখতে পেয়েছেন সব বুক হয়ে গেছে। কোনো ফাঁকা নেই। অন্যদিকে এক থেকে তিনদিনের মধ্যে স্লট পাইয়ে দেয়ার জন্য প্রতিজনের কাছ থেকে আড়াই লাখ পাকিস্তানি রুপি বা ৭৩৫ ডলার দাবি করে এজেন্টরা। তিনি আরও বলেন, আপনি যদি ভিএফএস অফিসে যেতে চান, তাহলে কাউকে না কাউকে অর্থ দিতে হবে। আমার বন্ধুদের কেউই নরমাল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেনি। যদি তারা কেউ নরমাল অ্যাপয়েন্টমেন্ট সরাসরি করতে সক্ষম হতো, তাহলে এসব মানুষকে এত অর্থ দিতো না কেউ।

দক্ষিণ-পূর্ব পাকিস্তানের গুজরানওয়ালার কামোকের আরেকজন আবেদনকারী বলেছেন, ইসলামাবাদ থেকে জরুরি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিতে এক লাখ ৯০ হাজার পাকিস্তানি রুপি বা প্রায় ৫৬০ ডলার দাবি করেছে। ৬ ঘন্টা গাড়ি চালিয়ে তিনি ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে দেখতে পান অ্যাপয়েন্টমেন্ট নেই। পরে তিনি আরেক এজেন্টকে ৪০ হাজার রুপি দিয়েছেন। তিনি তাকে আট দিনের মধ্যে স্লট নিশ্চিত করে দিয়েছেন। বিলম্ব হওয়া মানে তাকে বৃটেনের ফ্লাইট মিস করতে হবে। তাতে তার বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ মিস হয়ে যাবে। তিনি বলেন, তার দেশের ‘অ্যাপয়েন্টমেন্ট বিক্রির এসব মিডলম্যান’ হলো প্রতিটি শিক্ষা বিষয়ক কনসালট্যান্ট। তিনি আরও বলেন, যদি আপনি পাকিস্তানে কোনো ভিএফএস সেন্টারের সামনে দাঁড়ান, তাহলে অনেক মানুষ আপনার কাছে আসবে এবং জানতে চাইবে- আপনার কি অ্যাপয়েন্টমেন্ট লাগবে?

আন্তর্জাতিক এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top