logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

জয়চন্ডীতে গাঁজা বিক্রিতে সহায়তা না করায় প্রতিবন্ধী যুবককে পেটালেন প্রভাবশালী আব্দুল হামিদ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৩, ৬:২৮ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শারীরিক প্রতিবন্ধী এক যুবককে পেটালেন আব্দুল হামিদ নামের এক প্রভাবশালী ব্যক্তি। নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধীর নাম আকলিছ মিয়া (৩০)। গত বুধবার বিকেল ৩টায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গফুর শাহ মাজারের ভেতরে ঘটনাটি ঘটে। আকলিছ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের হতদরিদ্র ছমদ মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী যুবকের পিতা ছমদ মিয়া স্থানীয় প্রভাবশালী আব্দুল হামিদকে প্রধান আসামী ও তার দুই ছেলে শাহান মিয়া (২০) ও মিজান মিয়া (২২) কে অভিযুক্ত করে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিবন্ধী যুবককে বেধড়ক পেটানোর ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ অক্টোবর বুধবার বিকেল ৩টায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গফুর শাহ (রঃ) মাজারের সামনে ব্রীজের উপর বসা ছিল প্রতিবন্ধী যুবক আকলিছ মিয়া। এসময় ঘাঘটিয়া এলাকার বাসিন্দা আব্দুল হামিদ প্রতিবন্ধী আকলিছকে গফুর শাহ মাজারে ডেকে নিয়ে কিছু গাঁজা দেন অন্যত্র বিক্রি করার জন্য। কিন্ত আকলিছ প্রস্তাবে রাজি না হওয়ায় হামিদসহ তার দুই ছেলে শাহান ও মিজান বেধড়ক মারপিট করে আকলিছকে। একপর্যায়ে হামিদ আকলিছের ডান হাতের দুই আঙ্গুলে সুই ঢুকিয়ে আঘাত করে। আর হামিদের ছেলে শাহান বৈদ্যুতিক শক দেয়। এছাড়া হামিদ ওই প্রতিবন্ধীর গলায় চাপ দিয়ে ধরে প্রাণে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রতিবন্ধী আকলিছকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

জানা গেছে, আব্দুল হামিদ জয়চন্ডী এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। সে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসাই তার একমাত্র পেশা। এলাকায় তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। নিরীহ লোকরা তার ভয়ে তটস্থ থাকতে হয়। প্রায় সময় যেকোন বিষয় নিয়ে এলাকার লোকদের সাথে মারধরে লিপ্ত হন আব্দুল হামিদ। মারধরের ঘটনায় কুলাউড়া থানায় তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এছাড়া জয়চন্ডী ইউনিয়নের স্থানীয় গফুর শাহ মাজারের দায়িত্বে রয়েছেন আব্দুল হামিদ। তিনি এই মাজারের ভেতর একটি আলাদা রুমে মাদকের রমরমা বাণিজ্য করে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এমনকি ওই মাজারের ভেতরের রুমে রাতে বিভিন্ন এলাকার অজ্ঞাত লোকের আনাগোনা রয়েছে।

প্রতিবন্ধী আকলিছের পিতা ছমদ মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে একজন শারীরিক প্রতিবন্ধী অসুস্থ মানুষ। অসুস্থ শরীর নিয়ে কোন রকম চলতে পারে। ঘটনার দিন আমার ছেলে গফুর শাহ মাজারের সামনে ব্রীজের উপর বসা ছিল। সেখানে তাকে দিয়ে গাঁজা বিক্রির কথা বলে। আমার ছেলে এলাকার প্রভাবশালী আব্দুল হামিদের কথা না শুনায় গাঁজা চুরির অপবাদ দিয়ে ডেকে নিয়ে মাজারের ভেতরে অমানবিক নির্যাতন চালায়। ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে অনেক কষ্ট লাগছে।

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ অস্বীকার করে আব্দুল হামিদ বলেন, গফুর শাহ মাজারের দায়িত্বে রয়েছি। মাজারে নির্মাণ কাজ চলছে। মাজারের খাদিম ওই প্রতিবন্ধীর কাছে চাবি দিয়েছিলেন আমাকে দেয়ার জন্য। কিন্ত প্রতিবন্ধী আকলিছ আমাকে চাবি দেয়নি। ঘটনার দিন সকালে আমার চাচাতো ভাই ফোন করার আগে যদি কেউ প্রতিবন্ধীকে মারধর করে সেটা আমি জানি না। তবে আকলিছের পিঠে আঘাতের চিহ্ন দেখেছি। প্রতিবন্ধী যুবককে দিয়ে আমার প্রতিপক্ষরা এসব নাটক করাচ্ছে। মাদক ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, আমি মাদক ব্যবসার সাথে জড়িত নই।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব বলেন, প্রতিবন্ধী যুবককে মারধরের বিষয়টি আমি জেনেছি। গফুর শাহ মাজারকে কেন্দ্র করে মাদক ব্যবসার বিষয়টি স্থানীয় লোক মারফত জেনেছি। আইনী ব্যবস্থা নিতে আগামী আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করবো।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু বলেন, প্রতিবন্ধী যুবককে মারধরে ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top