logo
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

পড়া মুখস্থ রাখার টিপস….ডা. সাঈদ এনাম

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ৮:১৯ মিনিট

ডা. সাঈদ এনাম,এমবিবিএস (ডিএমসি), এম ফিল (সাইকিয়াট্রি), বিসিএস (হেলথ) সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি; ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন

অভিভাবকরা তাদের বাচ্চাদের অতি সাধারণ একটা সমস্যা নিয়ে প্রায়শই আসেন। তার বাচ্চা পড়া মুখস্থ রাখতে পারে না, পড়লে ভুলে যায়। পড়ায় সে যথেষ্ট সময় দেয়, তারপরও ভুলে যাচ্ছে।

পড়া মুখস্থ করে মনে রাখা, পুনরায় বলা, পরীক্ষার হলে গড় গড় বলে যাওয়া বা লিখে যাওয়া, এসব নির্ভর করে প্রধানতঃ পড়ার স্টাইলের ওপর।

পড়া মুখস্থ রাখার টিপস

১. প্রথম কথা হলো, যা পড়ছেন বা যা মুখস্থ করতে বসছেন, আপনাকে সেটা বুঝে বুঝে পড়তে হবে।

২. যতক্ষণ পড়ায় থাকবেন, ততক্ষণ শিক্ষার্থীকে ভাবনায় সেই বিষয়টিতে থাকতে হবে। সেটা ৫ মিনিট হোক বা ১০ মিনিট যত সময় হোক ততটা সময়।

৩. অনেক সময় দেখা যায়, শিক্ষার্থী মুখস্থ করছেন এক টপিক, কিন্তু ভাবনায় আরেকটা। এটা ঠিক নয়। এর ফলে শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা পড়লেও বিষয়টি স্বাভাবিকভাবেই মনে থাকবে না।একটা উদাহরণ দেই, ধরুন আপনি মুখস্থ করেছেন বাংলাদেশের জলবায়ু। সুতরাং পড়ার সময় ভাবনার মধ্যে রাখবেন জলবায়ু বিষয়ক চিন্তা-ভাবনা।

৪. মুখস্থ করার পর দিনের অন্যান্য সময় ওই টপিকটা সম্ভব হলে একাধিকবার মনে করার চেষ্টা করতে হবে। অর্থাৎ ধরুন সকালে মুখস্থ করার চেষ্টা করেছেন বাংলাদেশের জলবায়ু। সুতরাং দুপুরে, বিকালে বা রাত্রে মুখস্থ করা বিষয়টি মনে করার চেষ্টা করতে হবে।দেখবেন, হুবুহু হয়তো সেটা মনে আসছে না বা কিছু কিছু লাইন বাদ পড়ে যাচ্ছে। সমস্যা নেই, সেটাই স্বাভাবিক। প্রধান কাজ হলো, যে অংশ বাদ পড়বে, সেটা আবার একবার দেখে নেয়া।

৫. শিশুদের ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবককে সচেতন হতে হবে। শিশু যে বিষয়টি পড়েছিলো, খেলাচ্ছলে বা গল্পের ছলে দিনের কোন এক সময়ে তাকে বলতে হবে, ‘আচ্ছা বাবু, সকালে যে বিষয়টি তুমি মুখস্থ করেছো, দেখি একটু মনে কর তো’!এভাবে তাকে পড়া রিট্রাইভের প্র্যাকটিস করাতে হবে। এতে মুখস্থ করা টপিকটি স্থায়ীভাবে তার মেমোরি সেন্টারে জায়গা করে নেবে।

৬. মুখস্থ করার সময়ে অন্য কোন কাজ করা যাবে না। যেমন- মোবাইলে গেইম খেলা, কারো সাথে গল্প করা, চ্যাটিং করা ইত্যাদি। এতে মুখস্থ হবে না। হলেও মনে থাকবে না।

৭. মুখস্থ করার পর সেটা লেখার চেষ্টা করতে হবে। লেখায় ভুল সংশোধন করতে হবে এবং পুণরায় শুদ্ধ করে লিখতে হবে।

৮. যা মুখস্থ করা হয়েছে, সেই টপিকটাকে সেদিন বা অন্যান্য দিন বা কয়েকদিন পরপর মাঝেমধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। রিভিশন বাধ্যতামূলক। রিভিশন না হলে পড়া মনে থাকবে না।

৯. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো- পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। ঘুমের সময় মুখস্থ করা টপিক ব্রেইনের একটা জায়গায় (মেমোরি সেন্টারে) স্থায়ীভাবে স্থান করে নেয়। সুতরাং পর্যাপ্ত ঘুম হতেই হবে।

১০. পড়া মনে রাখার ক্ষেত্রে খাবারেরও একটা ভূমিকা আছে। প্রোটিন জাতীয় খাবার খাবেন। আমাদের ব্রেইনের নিউরোট্রান্সমিটারগুলো প্রোটিনের তৈরি। বাহিরের ফাস্ট ফুড, চকোলেট, চিপস, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট সমৃদ্ধ গুড়া পাউডার না খাওয়া।

১১. অনেক বাচ্চা আছে, যারা দ্রুত মুখস্থ করতে পারে। আবার সেটা মনেও রাখতে পারে চমৎকার। এর মূল রহস্যই হলো- তারা উপরোক্ত পন্থাগুলো অনুসরণ করে চলে।

সুতরাং যারা খুব ভালো মনে রাখতে পারে, তাদের কাছ থেকে প্রয়োজনে মুখস্থ রাখার টেকনিকগুলো শিখে নেবার তাগাদা দিতে হবে বাচ্চাকে। তাদের সাথে বন্ধুত্ব রাখতে উৎসাহ দিতে হবে। শিশুদের বেড়ে ওঠা ও শেখায় তার বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top