টাউন ক্লাব মেধা প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলাম
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১০:৫৯ মিনিট
স্টাফ রিপোর্টার : টাউন ক্লাব মেধা প্রকল্প কুলাউড়া পরিচালনাধীন রাধেশ্যাম রায় চন্দন (স্যার) স্মৃতি মেধা নির্বাচনী পরীক্ষা ২০২৩ এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে টাউন ক্লাবের উপদেষ্টা পর্ষদের সদস্য ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল ইসলামকে মনোনিত করা হয়েছে
উল্লেখ্য যে, টাউন ক্লাব পরিবার ১৯৯৫ সালে প্রথম বারের মতো কুলাউড়া উপজেলায় নির্বাচনী পরিক্ষা চালু করে। এবং তা অব্যাহত ভাবে পরিচালিত হয়। কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতি সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরিক্ষা গ্রহণ পদ্ধতির অচল অবস্থায় প্রকল্পটি বেশ কয়েক বছর বন্ধ থাকে।বর্তমানে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ বছর (২০২৩) আবারো প্রকল্পের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ বছর প্রাথমিক বিভাগে ৫ম শ্রেণী ও মাধ্যমিক বিভাগের ৮ম শ্রেণীতে মেধা নির্বাচণী পরিক্ষার আয়োজন করা হয়েছে। আগামী বছর গুলোতে শ্রেণী বৃদ্ধি অব্যাহত থাকবে।
২০২৩ইং সালের প্রকল্পের ৫ম ও ৮ম শ্রেণীর মেধা নির্বাচণী পরিক্ষা শ্রদ্ধেয় শিক্ষক *টাউন ক্লাবের আজীবন উপদেষ্টা ও মেধা প্রকল্পের পরিক্ষা নিয়ন্ত্রক প্রয়াত শ্রী রাধেশ্যাম রায় চন্দন (স্যার) এর প্রতি উৎসর্গ করা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।




