logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে মন্ত্রী ও স্বজনদের জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশের অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩, ৬:১৬ মিনিট

আব্দুর রব॥ বড়লেখায় রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও তার স্বজনদের জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মন্ত্রীর ভাগ্নে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ।

সোমবারের ৯ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘মন্ত্রীর ছেলে-ভাই ভাগনেও যেন মন্ত্রী’ শিরোনামে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, তার ভাই, ভাগ্নে ও ছেলেকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ মঙ্গলবার ১০ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ‘সৎ, পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে ও মদদে মিথ্যা, বানোয়াট ও মনগড়া একটি সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদটি যে মনগড়া ও কল্পকাহিনী তার কিছু প্রমাণ হচ্ছে, মন্ত্রীর ৮ ভাই ও বোনের মধ্যে ৬ ভাই ও ২ বোন স্বপরিবারে প্রবাসে থাকেন। এক ভাই ডা. ফয়েজ উদ্দিন সিলেট শহরে বসবাস করেন ও ডাক্তারি পেশায় নিয়োজিত।

৮ ভাগ্নের ৫ জন প্রবাসে থাকেন। বাকি ৩ জন যথাক্রমে আমি সোয়েব আহমদ, নির্বাচিত উপজেলা চেয়াম্যান, ছালেহ আহমদ জুয়েল, (সদর ইউনিয়ন চেয়ারম্যান) ও ফরহাদ আহমদ। এছাড়া মন্ত্রীর আপন ভাই ও আপন ভাগ্নে আর কেউ নেই।

প্রকাশিত সংবাদে মন্ত্রীর ভাই বলতে কাহাকে বোঝানো হয়েছে তা আমরা বুঝতে পারছি না। সংবাদে মন্ত্রীর ভাগ্নে হিসেবে পরিচয় দেওয়া কামরুল ইসলাম ও জামান উদ্দিন নামে মন্ত্রীর কোন ভাগ্নে নেই। এছাড়া পুলিশ প্রটোকলে ছেলে ও ভাগ্নাদের ঘুরার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

সোয়েব আহমদ বলেন, ‘এছাড়া সংবাদে করাতকল মালিক হিসেবে কায়ছার পারভেজের কথা বলা হয়েছে। তিনি আমেরিকা প্রবাসী।

তাহার নামে অবৈধ সমিলের মালিকানার কথা মনগড়া ও মিথ্যা বানোয়াট সংবাদের অংশ। মন্ত্রীর বড় ছেলে জাকির হোসেন জুমনের ওপর আনিত অভিযোগও সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সে স্বপরিবারে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছে। মন্ত্রীর এপিএস কবিরুজ্জামান চৌধুরী হত্যা মামলার কোন আসামি নন। এছাড়া মন্ত্রীর জামাতার ওপর আনিত অভিযোগও ভিত্তিহীন।

অন্যদিকে বড়লেখা উপজেলার গুরুত্বপূর্ণ সব পদ মন্ত্রীর স্বজনদের দখলে এবং চোরাচালানের মদদ দাতা বলে এই প্রতিবেদক ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করেছেন।’

সংবাদ সম্মেলনে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top