logo
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

ইসিকে ভোটের পরিবেশ ঠিক ও শক্তভাবে দায়িত্ব পালনের পরামর্শ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ৭:২১ মিনিট

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে (ইসি) বেশ কিছু পরামর্শ দিয়েছেন সাবেক কমিশনাররা। তাদের মধ্যে ভোটের পরিবেশ ঠিক করার তাগিদ দিয়ে সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ভোট অংশগ্রহণমূলক হতে হবে। তবে প্রধান বিরোধীদল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না।

অন্যদিকে বড় রাজনৈতিক দল দুই মেরুতে আছে এমনটা জানিয়ে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ কমিশনকে শক্তভাবে দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) নগরীর নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন। ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ভার্চুয়ালি এই কর্মশালায় অংশ নিয়েছেন।

কবিতা খানম বলেন, আমরা দেখছি বিরোধীদলও ইসিকে সহায়তা করছে না। নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে মূল ভূমিকা রাখতে হবে। নির্বাচনে শুধু কমিশন নয়, অনেকে রয়েছে। অথচ কোনো সমস্যা হলো নির্বাচন কমিশন আসামির কাঠগড়ায় দাঁড়ায়।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় যদি গাফিলতি থাকে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে- এটা নিয়ে আরগুমেন্ট আছে। প্রত্যেক রাজনৈতিক দল ও ব্যক্তিকে কমিটমেন্ট করতে হবে ভালো নির্বাচনে। পোলিং এজেন্ট দেওয়ার দায়িত্ব প্রার্থীর। পোলিং এজেন্টদের বের করে দেওয়ার তথ্য আমরা পাচ্ছি না।

সাবেক এই ইসি বলেন, শুধু হাওয়ার ওপরে অভিযোগ দিলে হবে না। পোলিং এজেন্টদের নিরপেক্ষ আচরণ করতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রার্থীকে উপযুক্ত ভূমিকা রাখতে হবে। প্রার্থীদের পোলিং এজেন্টদের তালিকা ইসিতে পাঠানো দরকার।

আর নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, দেশে প্রধান দুটি দল দুই মেরুতে। এদের এক হতে হবে, ভোট সুষ্ঠু হবে। নির্বাচন সুন্দর করার মূল লক্ষ্য নিবন্ধিত দলকে এক করতে হবে। নির্বাচন কমিশনকে শক্তভাবে কাজ করতে হবে।

অন্যদিকে ভোট অবাধ করতে সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি।

তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ভালো ভূমিকা নিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধা দেওয়া হয়, যাতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে ভালো ভূমিকা পালন করতে হবে। পরিবেশ নিশ্চিত করতে হবে। সবকিছু নির্ভর করবে নির্বাচনী পরিবেশের ওপর।

জাতীয় এর আরও খবর
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

কুলাউড়ায় আন ফানাই নদীর খাল খননে সুফল পাবে হাকালুকি হাওর তীরের ১৫ গ্রামের কৃষক

কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধনে এমপি মোঃ শওকতুল ইসলাম

কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধনে এমপি মোঃ শওকতুল ইসলাম

সর্বশেষ সংবাদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের বার্ষিক বনভোজন পরিচালনা কমিটি গঠন
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ডিআইজির পুরস্কার
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
কুলাউড়া পৌরসভার চতুর্থ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি এবাদ, সেক্রেটারি রাসেল, সহ-সভাপতি মেহেদী
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
টরেন্টোতে জালালাবাদ এ্যাসোয়িশেনের নির্বাচনে কুলাউড়ার তানিমের বাজিমাত
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
কুলাউড়ায় ফের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
“মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত,
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ার রবিরবাজারে বৃদ্ধ কৃষকের ওপর হামলা
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন
কুলাউড়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন
কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ
কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ পরিবারের মাঝে ছাগল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top