logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. খেলাধুলা

প্রত্যাশিত জয়ে শীর্ষে উঠল ভারত

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ৬:৪২ মিনিট

অনলাইন ডেস্ক : কোনো রকম প্রতিরোধ ছাড়াই ভারতের কাছে স্রেফ আত্মসমর্পণ করল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ডাচদের ৫৬ রানে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এই বড় জয়ে তারা সেমিফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল।

রান তাড়ায় নেমে দলীয় ১১ রানেই ভাঙে ডাচদের ওপেনিং জুটি। এরপর আর কেউই রুখে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেন টিম প্রিঙ্গল। এ ছাড়া ১৭ রান করেন কলিন অ্যাকারম্যান। ১৬ রান করেছেন তিনজন―ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডস ও শারিজ আহমেদ। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। একটি নিয়েছেন মোহাম্মদ শামি। ৫৬ রানে জিতে ‘গ্রুপ-২’-এর শীর্ষে এখন ভারত।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৭৯ রান। শুরুটা হয়েছিল ধীর। তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই ভাঙে ওপেনিং জুটি। ফের ব্যর্থ লোকেশ রাহুল ফেরেন ১২ বলে ৯ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলি গড়েন ৫৬ বলে ৭৩ রানের জুটি। কোহলি শুরু থেকেই অনেকটা ওয়ানডে স্টাইলে খেলছিলেন। ৩৫ বলে ফিফটি পূরণ করা রোহিত আউট হন ৫৩ রানে। তাকে কলিন অ্যাকারম্যানের তালুবন্দি করেন ফ্রেড ক্লাসেন।

এরপর উইকেটে এসেই বিধ্বংসী মেজাজে ধরা দেন সূর্যকুমার যাদব। কোহলির সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ বলে ৯৫* রান। ৩৭ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৩ চার ২ ছক্কায় ৬২* রানে। অন্যদিকে রণমূর্তি ধারণ করা সূর্যকুমার যাদব শেষ ওভারে ফিফটি পূরণ করেন মাত্র ২৫ বলে। ২০৪.০০ স্ট্রাইকরেটে ৫১* রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৭৯ রান।

খেলাধুলা এর আরও খবর
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয় – এমপি শওকতুল ইসলাম

‎প্রো-কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে যাচ্ছে শাহান

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top