logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় চা-বাগানে জুয়ার আসরে সাদা পোষাকে পুলিশের অভিযান, চার পুলিশ লাঞ্চিত

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ৪:১৪ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি চা-বাগানের মন্ডপে (মন্দিরে) জুয়ার আসরে সাদা পোষাকে চার পুলিশ সদস্য অভিযান করতে গিয়ে শ্রমিকদের রোষানলে পড়ে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগানের মন্ডপে শ্রমিকরা থানার এক সহকারি উপপরিদর্শকসহ পুলিশ সদস্যদের লাঞ্চিত ও অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে উত্তেজিত শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব পরিস্থিতি শান্ত করে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করেন।

স্থানীয় শ্রমিকরা অভিযোগ করেন, শ্যামাপূজা উপলক্ষে সোমবার রাত থেকে দিলদারপুর চা-বাগানের শ্রমিকদের উদ্যোগে বাগানের পূজাম-পে বিভিন্ন অনুষ্ঠান চলছিল। স্থানীয় কিছু লোক ম-পের পাশে জুয়া ও তাস খেলছিলেন। মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিনসহ চার পুলিশ সদস্য সাদা পোষাকে সেখানে যান। এসময় জুয়ার আসরে থাকা লোকজনকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাদা দাবি করেন ওই পুলিশ সদস্যরা। সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পুলিশ সদস্যের উপর হামলা চালায়। উত্তেজিত শ্রমিকদের রোষানল থেকে বাঁচতে পুলিশ সদস্যরা ম-পের পাশে একটি ঘরে গিয়ে আশ্রয় নেন। এসময় উত্তেজিত লোকজন রাস্তার পাশে রাখা পুলিশ সদস্যদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত কয়েকজন শ্রমিক জানান, মঙ্গলবার সন্ধ্যা পরে এএসআই আক্কাস উদ্দিনসহ ৪জন সাদা পোষাকের পুলিশ নিয়ে ম-পে এসে আমাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। তখন উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। বিজয়া চা-বাগানের কয়েকজন শ্রমিক জানান, সন্ধ্যার পরপরই আক্কাস দারোগা এবং আরও ৩ জন সাদা পোষাকের পুলিশ এসে আমাদের বাগানের ম-পের পাশে বিভিন্ন লোকজনকে ধরপাকড়াও করেন। ওই সময় সেখানে আসর থেকে ৩ হাজার টাকা নিয়ে যান পুলিশ সদস্যরা। এসময় জ¦ালানী কাঠ বোঝাই একটি ট্রাক আটকে চালকের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন বলে জানা গেছে।

কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার ও মাদকের অভিযানের উদ্দেশ্যে তিনজন কনস্টেবল সঙ্গে নিয়ে দিলদারপুর চা-বাগান এলাকায় যাই। ফেরার পথে পূজা মন্ডপের কাছে জুয়ার আসর চলতে দেখি। এসময় জুয়া খেলা বন্ধ করতে বললে কয়েকজন শ্রমিক উত্তেজনার সৃষ্টি করে। টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আইনী প্রক্রিয়া থেকে বাঁচতে বাগানের শ্রমিক ও জুয়ারীরা মিথ্যার আশ্রয় নিয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, বাগানে শ্রমিকরা পূজো করছিলো। এ সময় সাদা পোষাকে পুলিশ সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি থানার ওসিকে অবগত করেছি। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বাগানের শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি শান্ত করি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক মুুঠোফোনে বলেন, দিলদারপুর বাগানে কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সদস্যরা দুইজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে ওই এলাকায় যায়। ওই সময় বাগান পঞ্চায়েত কমিটির সভাপতিসহ ম-পের নাচ ঘরে পুলিশ সদস্যরা বসে ছিলেন। এসময় সেখানে থাকা কিছু শ্রমিক উশৃঙ্খলতা করে উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ লাঞ্চিত ও মোটরসাইকেল ভাঙচুরের বিষয়টি ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখছি।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top