মানবাধিকার সংস্থা (আসক) সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত কুলাউড়ার আখই
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ৬:৪৭ মিনিট
কাওছার আহমদ,নিজস্ব প্রতিবেদকঃ
জাতিসংঘের তালিকাভুক্ত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম আতিকুর রহমান আখই।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রকিব আল মাহমুদকে সভাপতি, এম আতিকুর রহমান আখইকে সহ-সভাপতি ও এম এ আজিজকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেন আইন সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক নাজমুন নাহার।
আতিকুর রহমান আখই, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও কেবিসি নিউজের বার্তা সম্পাদক ও আঞ্জুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা কমিটির সমাজকল্যাণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, ইসলামী সংগঠনের সাথে জড়িত রয়েছেন।




