logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে অনিয়ম

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৫ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে ক্লিনিক না খোলায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এলাকাবাসীর অভিযোগ— এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চলছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সরেজমিন রবিবার (৩১ আগস্ট) সকালে সাগরনাল ইউনিয়নের কাশিনগর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় দায়িত্ব পালনের কথা থাকলেও সিএইচসিপি প্রবীর রঞ্জন নাথ হাজির হন সাড়ে ১০টায়। এতে সকালবেলায় চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক রোগীদের ফিরতে হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) একই পরিস্থিতি দেখা যায় পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকে। সেখানে সিএইচসিপি রবনা বেগম সকাল ৯টার পরিবর্তে দায়িত্ব নেন প্রায় দেড় ঘণ্টা পর।

অন্যদিকে দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা ৩০ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়। আশপাশের কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন— “সকালবেলা এখানে আসি চিকিৎসার জন্য, কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়। এভাবে হলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

স্থানীয় এলাকাবাসীর বলেন, গ্রামের মানুষ সকালে কাজ ফেলে ক্লিনিকে আসে। কিন্তু দরজা খোলা না থাকায় তারা চিকিৎসা ছাড়াই ফিরে যায়। এতে মানুষের কষ্ট বাড়ছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা পাই না। এতে আমরা খুবই হতাশ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও জুড়ীর অনেক কমিউনিটি ক্লিনিকে সেই সেবা অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের স্বাস্থ্য উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top