ছাত্রদল নেতা আতিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:০৪ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া পৌর শাখার আহবায়ক আতিকুল ইসলাম আতিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জামিল আহমেদ তালুকদারের স্বদেশ আগমন উপলক্ষে তাকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
২৮ সেপ্টেম্বর রাতে কুলাউড়া পৌরসভা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কুলাউড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজীল হাসান খাঁনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জয়নুল ইসলাম জুনেদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মুহিত বাবলু। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তার হোসেন, জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নবাব আলী হাসিব খাঁন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তালুকদার ফারহান মুবিন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন, ছাত্রদল নেতা সাইফুর রহমান, হারুন আহমেদ, শাহরিয়ার ফেরদৌস সুজন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ঈমান উদ্দিন রাজ, সদস্য সুজন আরিয়ান, ফারাজ ফারদিন, ভাটেরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক
সভাপতি নির্মল দাস, কাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শ্রী বিধান দেব, জুয়েল আহমেদ, ডলার আহমেদ, ছাত্রনেতা আলী আহসান সোহেল, পৌর ৭নং ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি, ৪ নং ওয়ার্ড সভাপতি ফারাজ ফারদিন, সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানফিজুর রহমান সাইফ, ৫ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফু ইসলাম। এসময় উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




