কুলাউড়ায় শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে,বেসরকারি শিক্ষা পরিবার এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বিভিন্ন দাবিতে মানবন্ধন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামসুল হক। হিংগাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম। শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই। কানিহাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন রাউৎগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া হোসেন সব উপজেলার বিভিন্ন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বৃন্দ।
মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি তুলে একটি স্মারকলিপি পেশ করেন।




