logo
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় ইউপি সদস্য হেলালের কান্ড- স্ত্রী ৪ সন্তান রেখে করলেন বাল্যবিয়ে

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩১ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধে লড়াই করছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সচেতন মহল। বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেলেই ইউপি সদস্য, চেয়ারম্যানদের মাধ্যমে প্রশাসনের কাছে খবর যাচ্ছে, সেই বিয়ে বন্ধও হচ্ছে। কিন্তু একি কা- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের? এখানকার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী হেলাল এক কিশোরীকে (১৫) পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সমগ্র উপজেলা জুড়ে জানাজানি হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন বলছেন, একজন ইউপি সদস্য যেখানে বাল্যবিয়ে ঠেকাবেন, সেখানে ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল নিজে অপরাধমূলক কাজ করেছেন। সদ্য বিয়ে করা ইমা বেগম হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের রোকন উদ্দিন ভূঁইয়ার মেয়ে। ওই মেয়ে স্থানীয় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে কিছুদিন পড়ালেখা করে। পরে আর স্কুলে যায়নি। ওই মেয়েকে নানাভাবে ফুঁসলিয়ে তার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলাল। এরপর ওই ইউপি সদস্য তাকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি চাউর হলে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পরিস্থিতি বুঝে ইউপি সদস্য ওই মেয়ের বয়স বাড়িয়ে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে বিয়ে করেন। প্রায় ২০-২২ বছর আগে মনিরুজ্জামান চৌধুরী হেলাল প্রথম বিয়ে করেন। তার স্ত্রী, দুই ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় মেয়ে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে। বড় ছেলে মৌলভীবাজারে একটি মাদ্রাসায় ও ছোট ছেলে স্থানীয় পাইকপাড়া হাফিজি মাদ্রাসায় পড়ে।
স্থানীয় সচেতন মহল বলছে, একজন জনপ্রতিনিধি তাঁর কর্তব্য পালন না করে বাল্যবিয়ে করে অপরাধ করেছেন। তাঁর শাস্তি হওয়া উচিত।
ওই মেয়ের আত্মীয় ওয়াহিদ আলী চান মিয়া বলেন, মেয়েটি আমাকে সম্পর্কে নাতিন হয়। প্রায় ৩-৪ মাস ধরে আমার গ্রামের বাড়িতে রোকন উদ্দিন ভুঁইয়া তার দুই মেয়েকে নিয়ে বসবাস করছে। ইউপি সদস্য হেলাল আমার নাতিনকে নিয়ে পালিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে। বর্তমানে মেয়েটি মৌলভীবাজারে আছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাল্যবিয়ে করা ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী হেলালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল বলেন, বাল্যবিয়ে করা দ-নীয় অপরাধ। মেয়েটির বয়স কম হতে পারে। তবে ইউপি সদস্য ১৮ বছর বয়স উল্লেখ করা একটি জন্মনিবন্ধন দেখিয়েছেন আমাকে। কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করার পর দুইপক্ষের লোকজন বিষয়টি সমাধান করেছেন বলে জেনেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন,‘বিষয়টি শুনে খুবই অবাক হয়েছি। স্কুলে ভর্তির সময় জমা দেয়া বয়স প্রমাণের কাগজাদি ও বর্তমান জন্মনিবন্ধনটি সংগ্রহ করবো। পরবর্তীতে তদন্তক্রমে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top