প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৮ মিনিট
গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় ” কমলগঞ্জে বনের গাছ কেটে নিচ্ছেন বন কর্মকর্তারা, বাধা দিলে মামলার হুমকি শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে৷ সংবাদটি দেখে আমি খুবই হতবাক হয়েছি। প্রায় ৩ মাস পূর্বে কামারছড়া বনবিটে যোগদান করি। কামারছড়া বনে সুফল টহল টীমের ১৮ জন সদস্য ৩৫ জন ফরেস্ট ভিলেজার, একটি সরকারি খাসিয়া পুঞ্জির ভিলেজার, বন বিভাগের ষ্টাফ নিয়োজিত আছেন। কেউ জানেনা গাছ কাটার বিষয়টি। তাছাড়া অভিযুক্ত করিম সিজিল মশাহিদ সুফল টহল টীমের সদস্য ওদের নিয়ে বন পাহাড়ার কাজে নিয়োজিত আছি। গাছ চুরির অভিযোগ টি মিথ্যা এবং অনুমান নির্ভর। এতে বন বিভাগের বিট কর্মকর্তার এবং ভিলেজারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি যোগদান করে একটি গাছ চোর চক্রকে গর্জন গাছ গাড়ী সহ দুই জনকে ধৃত করে আদালতে সোপর্দ করেছি। আমার ধারণা ওই চক্রটি এমন মনগড়া, কাল্পনিক মিথ্যা অভিযোগ দিতে পারে। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
মো: আহমদ আলী, বিট কর্মকর্তা, কামারছড়া বনবিট, রাজকান্দি রেঞ্জ, কমলগঞ্জ




