logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

পৃথিমপাশায় শতবর্ষী মসজিদ সম্প্রসারণে বাধা, জমি দখল ও টাকা আত্মসাৎ, প্রতিবাদে মানববন্ধন


বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৫ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে শতবর্ষী দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদ সম্প্রসারণ করতে বাঁধা, ভূয়া দলিল দিয়ে মসজিদের জমি দখল ও টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর জামাতা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম এস জামানের বিরুদ্ধে। বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁর কবল থেকে মসজিদের জমি উদ্ধার ও বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদের সম্মুখে মানববন্ধনে এলাকার শত শত লোকজ অংশগ্রহণ করে আওয়ামীলীগের সভাপতির দাপটে জামাতা জামানের মসজিদ নিয়ে কূটকৌশল এবং মসজিদের টাকা আত্মসাতের প্রতিকার চেয়ে মসজিদ সম্প্রসারণের দাবি জানান।
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদ কমিটির সেক্রেটারী শামছুল আরেফীন কামাল, সহ-সভাপতি নুরুল ইসলাম সিকন, মুসল্লী ইউসুফ মিয়া, মফিজ মিয়া, জাহিদুল আরেফীন সুমেল প্রমুখ।
লিখিত বক্তব্য মসজিদ কমিটির সেক্রেটারী শামছুল আরেফীন কামাল বলেন, প্রায় শত বছর আগে দক্ষিণ ভাটগাঁও মসজিদটি নির্মাণ করা হয় এবং গ্রামের মুসল্লীগণ নামাজ আদায় করতেন। বিগত ১৯৫৬ইং সনের এস.এ জরিপে ৯৪০নং খতিয়ানের ৪৯৩২ নং দাগের ৩ শতক ভূমি দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদের নামে রেকর্ড হয়। এস.এ জরিপের বহুপূর্বে ৯৪০নং খতিয়ানের মালিকগণের পূর্ববর্তীগণ ৩ শতক ভূমি মসজিদ বরাবরে দান করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্ণিত ভূমিতে পাকা টিনের মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের পর মুসল্লিদের ওযু করার জন্য কোন পুকুর ছিলনা। মসজিদের লগ্ন দক্ষিণাংশে মবই নামে এক ব্যক্তি ২ শতক জমি বিনা শর্তে পুকুরের জন্য দান করেন। ওই পুকুরে দীর্ঘ ৪০-৪৫ বছর যাবৎ মুসল্লিরা পুকুর হিসাবে ওযু করে আসছেন।
বর্তমান আরএস জরিপ শুরুর পূর্বে মবই মিয়ার ভাতিজা আব্দুস শুকুর ওরফে রওয়াব উল্ল্যা এবং তার চাচাতো ভাই আবুল মিয়া গং উক্ত মসজিদের পুকুর নিজেদের মালিকানা দাবি করে তাদের পূর্ববর্তী কর্তৃক দান সংক্রান্ত বিষয় অস্বীকার করে গ্রামের মুসল্লীদের আপত্তির মুখে জোরপূর্বক দখলে নিয়ে যায়। পরে এলাকার লোক প্রতিবাদ করলে বিরোধ দেখা দেয়। উক্ত বিষয় নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হয়। সালিশে বর্ণিত পুকুরের জমি মসজিদ বরাবরে দানপত্র দলিলমূলে হস্তান্তরের জন্য আব্দুস শুকুর গংকে নির্দেশনা দেয়া হয়।
মসজিদের নামে সকল রেকর্ডীয় কাগজপত্র থাকার পরও শুধুমাত্র শশুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি থাকার কারণে ৩ শতক ভূমি ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা এম এস জামান ওরফে কামাল তাঁর পিতা আব্দুস শুকুরসহ ২০ জনের নামে বিগত ২০২২ সালের ৪ জানুয়ারী কুলাউড়া সাবরেজিস্ট্রারী কার্যালয়ে ১৪৪/২২নং দানপত্র ভূয়া দলিল সম্পাদন করেন। ওই দলিলে উল্লেখ করা হয়, উক্ত দলিলের দাতা কিংবা দাতাগণের ওয়ারিশানের মধ্যে হতে আজীবন উক্ত মসজিদের মোতাওয়াল্লী থেকে উক্ত মসজিদ পরিচালনা করবেন। ওই স্বার্থ হাসিলের জন্যই ওই ভূয়া দলিলের সৃষ্টি করা হয়।
ভূয়া দলিল করার পর গ্রামের মুসল্লীরা চরমভাবে ক্ষুব্ধ হন। এবং উক্ত দানপত্র দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী বাদি হয়ে স্বত্ত্ব মামলা নং ৭৫/২২ দায়ের করেন। এদিকে মসজিদ কমিটি ও মুসল্লীরা ভূয়া দলিলে উল্লেখিত জামান গংসহ সকল দাতাকে অভিযুক্ত করে ফৌজদারী ধারায় আদালতে আরেকটি মামলা (নং-২৪৭/২২) দায়ের করেন। ওই মামলাটি পিবিআই তদন্ত করে মসজিদ কমিটির পক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও মসজিদ সম্প্রসারণের জন্য শামছুল আরেফিন কামালের চাচা এড. বদরুল ইসলামের মধ্যস্থতায় মাসুক মিয়াকে সভাপতি ও এম এস জামানকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়। ৪ বছর কমিটির কার্যক্রম সুন্দরভাবে চলে। ওই সময় দেশ-বিদেশের লোকজন মসজিদ সম্প্রসারণ করার জন্য প্রায় ১০-১২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। কিন্তু ওই সময় মাসুক মিয়া ও এম এস জামান মসজিদ সম্প্রসারণে কোন ভূমিকা না নেওয়ায় দুজনকে কমিটি থেকে অব্যাহতি দেন এলাকার লোকজন ও মুসল্লী। পরবর্তীতে ২০২০ সালে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাককে সভাপতি ও শামছুল আরেফীনকে সেক্রেটারী, নুরুল ইসলাম সিকনকে সহ-সভাপতি ও রিয়াজ উল্লাকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পূর্বে অগ্রণী ব্যাংক রবিরবাজার শাখায় মসজিদের নামে একাউন্ট খোলা হয়। মসজিদের বৈধ কমিটি এবং মুসল্লীদের না জানিয়ে গোপনে অবৈধ ফায়দা হাসিলের জন্য এমএস জামান মসজিদের টাকা আত্মসাৎ করার জন্য একাউন্ট হোল্ডারের নাম পরিবর্তন করে তাকে (এম এস জামান) সভাপতি, রমজান আলীকে সহ-সভাপতি ও সৈয়দ কায়েদ মিয়াকে কোষাধ্যক্ষ করে একাউন্টে নাম সংযোজন করে ৫-৬ লক্ষ টাকা আত্মসাৎ করে। এরপর বিষয়টি জেনে মসজিদের মুসল্লী ও এলাকার লোকজন অগ্রণী ব্যাংক রবিরবাজার শাখায় দক্ষিণ ভাটগাঁও জামে মসজিদের নামীয় হিসাব নং- ০২০০০১৫৩৮২০৬৪ এ জমাকৃত টাকা উত্তোলনে স্থগিত করতে স্টপ পেমেন্টর জন্য আবেদন করেন।
বর্তমানে এই চক্রটি মসজিদকে নতুন করে নির্মাণ বা সম্প্রসারণ না করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে স্থানীয় এলাকায় দুইপক্ষের বিরোধ এখন তুঙ্গে। যেকোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এম এস জামান বাহিনী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মসজিদ দখলের চেষ্টা বার বার চালিয়ে যাচ্ছে এবং এলাকার নিরীহ লোকদের মামলা-মোকদ্দমার হুমকি দিয়ে আসছে।

অভিযুক্ত শিক্ষক এম এস জামান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদ সম্প্রসারণ কাজ করতে আমাদের কোন আপত্তি নেই। মসজিদের পাশের জমি আমাদের রেকর্ডীয়। আমার শশুরের কোন প্রভাব খাটিয়ে দলিল করা হয়নি। দলিল দাতারা স্থানীয় মুসল্লীদের সাথে আলোচনাক্রমে মসজিদের নামে ওয়াকফ করে দেন। তিনি আরো বলেন, একটি নন জুডিশিয়াল স্টাম্পে দুই পক্ষের স্বাক্ষরিত সমঝোতা স্মরণলিপিতে উল্লেখ করা হয়, ফৌজধারী মামলা প্রত্যাহার করে মসজিদ সম্প্রসারণ করার জন্য সিদ্ধান্ত হয়েছিল কিন্তু কামাল গং সেটি মানেননি।

দেশ-জনপদ এর আরও খবর
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বাবলুর প্রার্থিতা ঘোষণা
কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বাবলুর প্রার্থিতা ঘোষণা
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা
রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় (২৩৫৯) ভুকশিমইল লাইন কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল খালিক জাকির
কুলাউড়ায় (২৩৫৯) ভুকশিমইল লাইন কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল খালিক জাকির
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুলাউড়া পৌর শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কুলাউড়া পৌর শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top