logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫০ মিনিট

প্রতিকার চেয়ে ভুক্তভোগী বড়ভাইয়ের সংবাদ সম্মেলন-

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার লস্করপুর গ্রামে ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মাজিদুর রহমান আফজল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পৈত্রিক বাসভবনসহ অন্যান্য জমি ব্যাংকে বন্ধক রেখে মোটা অঙ্কের টাকা ঋণ তুলে ওই টাকা পরিশোধ না করে বিষয়টি ঝুলিয়ে রেখে নির্বেজাল জায়গায় একটি বিশাল ভবনের নির্মাণ কাজ শুরু করেন তিনি। এছাড়াও পিতার নামীয় বিভিন্ন দাগের জমি ব্যাংকে বন্ধকী থাকাবস্থায় তিনি ওই জমি বড়ভাইকে মৌখিকভাবে দিয়ে প্রায় ৬০ কোটি টাকার পারিবারিক সম্পত্তি তাঁর নিয়ন্ত্রণে রেখেছেন। গত ১৫ বছর ধরে আপন বড়ভাই মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রতিকার চেয়ে প্রশাসন, স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচারপ্রার্থী হলেও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমানসহ আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাঁর ছোটভাই আফজল বিষয়টির কোন সুরাহা করতে দেননি বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন বড়ভাই উজ্জ্বল।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লস্করপুর বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড়ভাই উজ্জ্বল বলেন, কুলাউড়া পৌরসভার লস্করপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের তিন ছেলের মধ্যে মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সবার বড়। ছোট দুইভাই মাজিদুর রহমান আফজল ও মাহফুজুর রহমান সায়েম। পিতা জীবিত থাকাবস্থায় তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান শাপলা ব্রিকস ও তিতাস ব্রিকস নামে দুটি ব্রিকস ফিল্ড, কুলাউড়া শহরে আব্দুল জব্বার মার্কেট, কুলাউড়া ভাঙ্গারী পট্টি সড়কে জায়গা, নিজ ঠিকানার বাসা, বাসার পাশে জায়গা এবং কৃষিজমিসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পদ রেখে গত ২০১০ সালের ৮ মার্চ সকাল ১০টা ২০ মিনিটে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তাদের পিতার সাথে সমস্ত ব্যবসায় জড়িত ছিলেন আফজল। ১৯৯৯ সাল থেকে ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত থেকে যে টাকা উপার্জন করেন তা উজ্জ্বল নিজের ব্যাংক একাউন্টে (সাউথইস্ট ব্যাংক) জমা রাখেন এবং পরবর্তীতে ওই ব্যাংকে তার পিতার নামীয় সিসি একাউন্ট তিতাস ব্রিকসে টাকা স্থানান্তর করেন। এরপর আফজল ওই একাউন্ট তার নামে স্থানান্তর করে নেয়। পিতার সাথে ব্যবসায় জড়িত থাকার সুযোগে পিতাকে কয়লার ব্যবসাসহ বিভিন্ন ধরণের ব্যবসার কথা বলে ৪-৫ কোটি টাকা, পারিবারিক দুটি ব্রিকস ফিল্ডসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের আরো ৮-১০ কোটি টাকা, পিতার ব্যবসার আরো প্রায় ১৮-২০ কোটি টাকা আত্মসাৎ করেন।
অপরদিকে আফজল ব্যবসার নাম করে পুঁজির প্রয়োজন বলে দুইভাইকে বুঝিয়ে বাসভবন, বাসার পাশের কিছু জায়গাসহ অন্যান্য কিছু জমি সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখায় বন্ধক রেখে ১ কোটি ৫০ লক্ষ টাকা ঋণ নিয়ে ভোগ করেন। বর্তমানে ওই বাসাসহ বাসার কিছু জমিসহ অন্যান্য কিছু জায়গা ব্যাংকের নিকট দায়বদ্ধ রয়েছে। পিতার মৃত্যুর পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যৌথভাবে বসবাস করেন তিনভাই।
এরমধ্যে কোন ধরণের পুঁজি ছাড়া উজ্জ্বলকে মেসার্স শাপলা ব্রিকস এবং আফজলকে মেসার্স তিতাস ব্রিকস ও ছোটভাই সায়েমকে কুলাউড়া শহরের মার্কেটের দায়িত্ব দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উজ্জ্বল আরো জানান, আফজল কোন প্রকার পুঁজি ছাড়া শাপলা ব্রিকস এর দায়িত্ব দিলে আমাকে ব্রিকস ফিল্ডের ঝিকঝাক (ক্লিন) নির্মাণসহ ব্রিকস ফিল্ডের খলা মেরামত করতে গিয়ে ৩ কোটি টাকা খরচ করতে হয়। এতে করে মানসিক টেনশনে আমি হ্যার্টএট্যাক করে হ্যার্টে তিনটি রিং লাগাই। বর্তমানে আমাকে অলাভজনক একটি ব্রিকস ফিল্ড ও শহরের উত্তর বাজারে মাত্র ৪ শতক জমি বুঝিয়ে দিয়ে বাকি প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি আমার দুই ছোটভাই তাদের দখল এবং নিয়ন্ত্রণে রেখেছে। বিগত ১৫ বছর ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য আমি অনেক মানুষের দ্বারে ঘুরে কোন ন্যায় বিচার পাইনি। বিভিন্ন মহলে ধর্ণা দিলেও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, আফজলের শশুর কমলগঞ্জের সোলায়মান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের দাপটে সম্পত্তি ভাগ-বাটোরায় রাজি হয়নি। তাদের দাপটে আমার সাথে চরম অন্যায় করা হয়েছে। আমার একটাই দাবি, পারিবারিক সকল সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে এবং ব্যাংকে বন্ধনকৃত সম্পত্তি ফিরেয়ে এনে সুষমবন্টন করতে হবে। এরপর পারিবারিক সম্পত্তিতে নতুন ভবন নির্মাণ করলে আমার কোন আপত্তি থাকবেনা।
শুধু তাই নয় আফজল পিতার নামীয় কুলাউড়া ভাঙ্গারী পট্টির জায়গা হতে সাড়ে সতের শতক জায়গা বিক্রি করে ও পিতার নামীয় ব্যাংকের ২টি এফডিয়ারের টাকাসহ আরো ১ কোটি ২৭ লক্ষ টাকা আত্মসাৎ করে। পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে তাদের বাসার জায়গা ভাগ বাটোয়ারা না করে আফজল নতুন পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করে। ১৩ সেপ্টেম্বর সকালে আফজলকে নির্মাণ কাজে বাধা দিলে সে আমার কথা কর্ণপাত না করে জোরপূর্বক ভবনে কাজ চালিয়ে যায়। এ বিষয়টি লিখিতভাবে কুলাউড়া থানায় অভিযোগ দিলে সোমবার দুপুরে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে মাজিদুর রহমান আফজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পিতা মারা যাবার পূর্বেই সমস্ত ব্যবসা-বাণিজ্য আমাকে দিয়ে পরিচালনা করিয়েছেন। তিনি মারা যাবার পর মৌখিকভাবে আমরা তিনভাইকে ব্রিকস ফিল্ডসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্টন করে দেয়া হয়। আমার পিতার নির্মিত পাকাভবনে আমরা তিনভাই ও মা বসবাস করছি। কিন্তু বাসাটি ছোট হওয়ায় মা, তিনভাইয়ের সন্তানাদি নিয়ে বসবাস করতে হিমশিম খাচ্ছি। মায়ের নির্দেশে এবং ভাই-বোনদের সাথে আলোচনাক্রমে বাসার আরেকটি জায়গায় নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করি। তবে আমাদের ভাই-বোনদের মধ্যে রেজিষ্ট্রিকৃত ভাগ-বাটোয়ারার দলিল সম্পাদন হয়নি। স্থানীয়ভাবে লিখিতভাবে ভাগ-বন্টনমূলে আমি ও ছোটভাই সায়েমের অনুকূলে যে সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্য পড়েছে সেগুলোই কেবল আমরা ভোগদখল করছি। সাউথইস্ট ব্যাংকে দেড়কোটি টাকা ঋণ পরিশোধ করে জমি অবমুক্তির কাগজটি আমার আম্মার কাছে সংরক্ষিত আছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়া হয়। কোন ধরণের সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে ভাই ভাইয়ের বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ নির্দেশনা দেয়।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top