logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ৮ জনের বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ.!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮জন নেতার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত নয়টায় উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি শওকতুল ইসলাম শকু বাদী হয়ে কুলাউড়া থানায় এ অভিযোগ দায়ের করেন। পরে থানা প্রাঙ্গনে প্রেসবিফ্রিং করে তিনি অভিযোগ দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন, বর্তমান সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অভিযোগে যাদের আসামী করা হয়েছে তারা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আরাফাত হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। এছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আরো ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগে বাদী মোঃ শওকতুল ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ামীলীগ সাধারণ মানুষ তথা বিএনপিসহ অন্যান্য সংগঠনের মানুষের উপর গুম, খুনসহ ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন করে আসছে। এমনকি ক্ষমতায় ঠিকে থাকার জন্য অকাতরে পাখির মত গুলি করে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেওয়া হত এমনকি প্রাণে হত্যার হুমকি দেওয়া হত। যার কারণে এতদিন প্রাণ ভয়ে মুখ খুলতে পারেননি। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর শেখ হাসিনার পাতানো রাতের ভোটকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন জায়গায় দলীয় অফিসসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তার অংশ হিসেবে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির অফিসে শেখ হাসিনাসহ বাকি বিবাদীদের হুকুমে অজ্ঞাতনামা ১৫০-২০০ জন আসামীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র রড, দা, বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও তাদের সাথে থাকা ককটেল দিয়ে বিএনপির অফিসে ভাংচুরসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করা হয় এবং ককটেল বিস্ফোরণ করে অফিসে আগুন দেয়া হয়। পরে অফিসের সামনে টায়ারে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করা হয়। ওই ঘটনায় তাদের অনেক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। সেদিন তারা প্রাণভয়ে হাসপাতালে চিকিৎসা না করাতে পেরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ শওকতুল ইসলাম বলেন, ২০১৮ সালে ভূকশিমইল ইউনিয়নে বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগের ভয়ে ওই সময় কোন প্রকার আইনের আশ্রয় নিতে পারেননি। কারো কাছে বিচার দিতে পারিনি। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। যারফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় দীর্ঘদিন পরে থানায় এসে শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। আমার সাক্ষী আছে আমি আদালতে ঘটনার প্রমান করবো।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বুধবার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। তারা সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, অভিযোগটি আদালতে দাখিল করতে হবে। আদালতের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা নিব।
ছবি ক্যাপশন ঃ কুলাউড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন উপজেলা বিএনপির সভাপতি শওকতুল ইসলাম।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top