logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় কাঁকড়াছড়া পুঞ্জির লোকদের রাস্তায় চলাচলে আবারো বাঁধার অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৪ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাঁকড়াছড়া পুঞ্জিতে বসবাসকারী গারো ও খাসিয়াদের চলাচলের রাস্তায় আবারো বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে রেহানা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরআগেও গত বছরের মার্চ মাসে ঠিক একইভাবে বাঁধা দেয়া হয়েছিল পুঞ্জির লোকদের। সম্প্রতি আবারো বাগানের নিয়োগকৃত পাহারাদাররা পুঞ্জির লোকদের চলাচলে বাঁধা দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে রেহেনা চা-বাগান ও কাঁকড়াছড়া পুঞ্জি অবস্থিত। পুঞ্জিতে খাসিয়া ও গারো সম্প্রদায়ের ২১টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। ওই পরিবারের সদস্যরা পান চাষ ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পুঞ্জির পাশ ঘেঁষে রয়েছে চা-বাগান। পুঞ্জির বাসিন্দারা বাগানের ইজারাভুক্ত টিলাভূমির ১৪ ও ১৩ নম্বর সেকশনের রাস্তা দিয়ে হেঁটে চলাচল করে। পুঞ্জির লোকজন তাদের চলাচলের সুবিধার্থে গত বছরের মার্চ মাসে কাঁচা রাস্তাটি সংস্কার করে। কিন্তু বাগানের লোকজন ওই রাস্তায় চা গাছের চারা রোপণ করে। ওইসময় রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টাকালে পুঞ্জির বাসিন্দাদের বাঁধা দেয় বাগানের লোকজন। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে দুইপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। পরবর্তীতে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান সরেজমিনে পুঞ্জি ও বাগান কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠক করে ‘শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে দুই পক্ষকে নির্দেশনা দিয়েছিলেন। এরপর থেকে পুঞ্জির লোকজন ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করছেন। কিন্তু সম্প্রতি আবারো বাগানের পক্ষ থেকে ওই রাস্তায় চলাচল করতে বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পুঞ্জির হেডম্যান জনপল চিশিম।

পুঞ্জির হেডম্যান জনপল চিশিম জানান, গতবছরও ওই রাস্তা দিয়ে চলাচল করতে বাঁধা দেয়া হয়েছিল। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপের পর আমরা নিয়মিত যাতায়াত করি। বাগান কর্তৃপক্ষ আমাদের জানায়, বাগানের অভ্যন্তরে কারখানার পাশের রাস্তা দিয়ে যেন আমরা চলাচল করি। বাগানের ভেতরে কয়েকটি ফটক রয়েছে। অনেক সময় রাতে অসুস্থ রোগী নিয়ে সেই ফটক অতিক্রম করে যেতে হলে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।

পুঞ্জির বাসিন্দা মিল্টন রকো বলেন, পুঞ্জির লোকদের চলাচলের রাস্তায় আবারো বাঁধা দিল রেহানা বাগান কর্তৃপক্ষ। ২০২৩ সালেও চলাচলে বাঁধা দিলে বিষয়টি স্থায়ীভাবে সমাধান না হওয়ায় পুঞ্জির লোকজন বার বার বাঁধার সম্মুখীন হচ্ছে। গত ২৬ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত বাগানের পাহারাদার কাদির মিয়া, মানিক মিয়া, সহিত আলী, আলিম, সাজিদ আমাদের চলাচলে বাঁধা দেয়। পুঞ্জির ১০২ বছরের বৃদ্ধাসহ অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারছে না। পুঞ্জির প্রায় ১৫-২০ জন শিক্ষার্থীও এই রাস্তা দিয়ে চলাচলে বাঁধার সম্মুখীন হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনা করে প্রশাসনসহ বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অচিরেই যেন আমাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়।
রেহানা চা-বাগান ব্যবস্থাপক এ কে আজাদ বলেন, ‘বাগানের ১৪ নম্বর সেকশনের রাস্তাটি বাগানের নিজস্ব রাস্তা। ওই রাস্তা দিয়ে শুধু বাগানের শ্রমিকরা চা পাতা সংগ্রহ করে। পুঞ্জির লোকজনকে আগেই বলা হয়েছে, তারা আগে যেভাবে বাগানের কারখানার পেছনের রাস্তা ব্যবহার করে আসছিল এখন যেন সেই রাস্তা ব্যবহার করে। বাগানের পক্ষ থেকে ওই রাস্তাটি মেরামতও করে দেয়া হয়েছিল। কিন্তু তারা সেটি না করে ১৪ নম্বর সেকশনের রাস্তা দিয়ে চলাচল করছে। তাছাড়া চা গাছের অনেক চারাও তারা নষ্ট করেছে। তাই আমরা সেখানে চা গাছের নতুন চারা লাগিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, বাঁধা প্রদানের বিষয়টি জেনেছি। সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। তারপরও দুইপক্ষকে নিয়ে বসে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top