কুলাউড়ায় ৫৫০ জন দুর্গত মানুষ পেল ‘ভাটেরিয়ান সিলেটের’ ফ্রি চিকিৎসা সেবা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৯ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেটে অবস্থানরত ভাটেরাবাসীর সংগঠন ‘ভাটেরিয়ান সিলেটের’ উদ্যোগে বন্যাদুর্গত টিলাগাঁও ইউনিয়নে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টিলাগাঁওয়ের বাংলাটিলা দাখিল মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সহযোগিতায় হাসপাতালের ১৭ জন চিকিৎসক ও ১৫ জন প্রশাসনিক কর্মকর্তা ও ফার্মাসিস্টদের সমন্বয়ে দিনব্যাপী এ ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ জনকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইবনে সিনা হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় তিনি বন্যাদূর্গত মানুষের কল্যাণে ভাটেরিয়ান সিলেট ও ইবনেসিনা হাসপাতালের মেডিকেল ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এই ধরনের মহতি কাজে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
উদ্বোধনী বক্তব্যে ডা. রুকনুল ইসলাম চৌধুরী বলেন, ইবনে সিনা হাসপাতাল সবসময় জনকল্যাণে নিয়োজিত আছে এবং আগামীতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে।
ভাটেরিয়ান সিলেটের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী, ইবনে সিনা হাসপাতালের আইসিউ ইনচার্জ মোহাম্মদ মাস্উদ গনি, সিএমও মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, ম্যানেজার অ্যাডমিন আলী হায়দার মো. তানভীর, এজিএম অ্যান্ড হ্যাড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী
কুলাউড়া উপজেলা আমীর মো. হামিদ খান, নায়েবে আমীর মো. জাকির হোসেন, সূরা সদস্য রাজানুর রহমান ইফতেখার, জামায়াতে ইসলামী টিলাগাঁও ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ গোলাম আকবর আফজাল,ভাটেরিয়ান সিলেটের উপদেষ্টা একেএম মতিউর রহমান আজাদ, ভাটেরিয়ান সিলেটের সহ-সভাপতি মো. শফিক মিয়া, মো. আহমদ কবির রিপন, সহসাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, কোষাধ্যক্ষ মো. লুৎফুর রহমান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খাঁন, প্রচার সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ডা. তোফাজ্জল হোসাইন, ডা. মারুফ মুর্শেদ, ডা. মো. কামরুল ইসলাম সাদী, ডা. আবু আহমদ তানভীর, ডা. মো. আলীম উদ্দিন, ডা. মো. আব্দুর রহমান আরিফ, ডা. মো. আব্দুর রহমান ফিরোজ, ডা. ইমরান মুজিব, ডা. উম্মে হানী বুশরা, ডা. নাঈমা আক্তার, ডা. মো. জহুরুল ইসলাম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন-ভাটেরিয়ান সিলেট এর জিলানী খান, ইজাজ খান, সায়েম খান, তাসনিয়া কবির, তানজিয়া কবির, আমিন খান প্রমুখ। টিম টিলাগাঁওয়ের পক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন-রুমেল, সালমান, সামসুদ্দিন, নোমান, নাইম, ইমন, মুহিন, এখলাছ মিয়া, মাসুক আহমদ, লুৎফুর রহমান, রুহুল আমিন, হেলাল, রকিব, জাযেদ, সমুজ, সাহরুল, জামিল, নজরুল, ছায়েদ ও কয়ছর প্রমুখ।
ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, দেশ-প্রবাসী ভাটেরিয়ান ও ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং বাংলাটিলা দাখিল মাদ্রাসার সুপার ও শিক্ষকবৃন্দ সহযোগিতা প্রদান করেন।




