logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করলেন ইউপি সদস্য ফজলুর রহমান


বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ৯:৪১ মিনিট

সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও স্থানীয় অনলাইন পোর্টাল সময় কুলাউড়ায় “কুলাউড়ায় লক্ষাধিক টাকা নিয়েও সরকারি গভীর নলকূপ দিলেন না ইউপি সদস্য শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলার ২ নং ভূকশিমইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান। তিনি গত ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করে প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ওই সংবাদের প্রতিবাদ জানান মেম্বার কল্যাণ সমিতি কুলাউড়ার নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, তিনি একজন ব্যবসায়ী। নববর্ষ ড্রিকিং ওয়াটার নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ডিপ টিউবওয়েলসহ বিভিন্ন ধরণের ব্যবসা রয়েছে তাঁর। এছাড়া তিনি হলি চাইল্ড কিন্ডার গার্টেনের পরিচালক। তিনি ভূকশিমইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সাথে পালন করছেন। তিনি ভূকশিমইল ইউনিয়নের মনসুরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উত্তর সাদিপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর ভূকশিমইল ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের বাসিন্দা সোহাগ মিয়ার স্ত্রী শামসুন নাহার আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। আমি উক্ত অভিযোগের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করি।

ফজলুর রহমান বলেন, আমি একজন মেম্বার। মেম্বারের কোন এখতিয়ার নেই সরকারি গভীর নলকূপ বরাদ্দ দেয়ার। সরকারিভাবে ইউনিয়ন পরিষদে যে নলকূপ বরাদ্দ হয় তা পরিষদের চেয়ারম্যান সকল ইউপি সদস্যদের সাথে পরামর্শ করে যাদের জন্য বেশি প্রয়োজনীয় তাদের মধ্যে বন্টন করে দেন। কিন্তু শামছুন নাহার বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে ভূল তথ্য দিয়ে যে সংবাদ পরিবেশন করিয়েছেন তা সত্য নয়, সংবাদটি পুরোপুরি মিথ্যা। আমার ওয়ার্ডের বাসিন্দা শামছুন নাহার দীর্ঘদিন যাবৎ একটি গভীর নলকূপ বসিয়ে দেয়ার জন্য আমার কাছে অনুরোধ করেন। একপর্যায়ে আমার এলাকার বাসিন্দা মোঃ শাহিন মিয়া ও আব্দুস সহিদের সামনে ৮০ হাজার টাকা দাম সাব্যস্থ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান নববর্ষ ড্রিকিং ওয়াটার থেকে গভীর নলকূপ প্রদানের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়। পরে আমাকে ৩০ হাজার টাকা দিয়ে গভীর নলকূপ স্থাপন করার জন্য অনুরোধ করেন শামছুন নাহার। ট্যাংকি ও মটর ফিটিং এর পূর্বে আমার অবশিষ্ট পাওনা ৫০ হাজার টাকা দিবেন বলে শামছুন নাহার আশ^স্ত করেন। মটর ও ট্যাংকি বসানোর সময় শামছুন নাহার বলেন এখন তার কাছে ২০ হাজার টাকা আছে ওই টাকা দিয়ে মটর ও ট্যাংকি ফিটিং করে নিতেছেন। এক সপ্তাহের মধ্যে আমার পাওনা বাকী ৩০ হাজার টাকা পরিশোধ করবেন বলে জানান। শামছুন নাহারের কথামত এক সপ্তাহ অতিক্রম হওয়ার পর আমার পাওনা টাকা আদায়ের জন্য তাগিদ দিলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতে থাকেন। বিভিন্ন মহলে আমার বিরুদ্ধে আবেদন করে আমার মান সম্মান ক্ষুন্ন করছেন। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযোগকারী শামছুন নাহার অত্যন্ত চতুর, দুর্ধান্ত খারাপ প্রকৃতির মহিলা। আমার ওয়ার্ডের মনসুরগঞ্জ বাজারের সরকারি খাস জমিতে খুঁটি বসিয়ে দীর্ঘদিন ধরে ওই জমিটি জবরদখল করে রেখেছেন শামছুন নাহার। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যা এলাকার সবাই জানে। আমি এখন পর্যন্ত তার কাছ থেকে পাওনা ৩০ হাজার টাকা আদায় করতে পারিনি। সে আমার টাকা আত্মসাৎ করার জন্য নানা টালবাহানা শুরু করেছে। শামসুন নাহার আমার বিরুদ্ধে যে মনগড়া অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরো বলেন, মনসুরগঞ্জ বাজারে সরকারিভাবে একটি ওয়াশ ব্লক তৈরি করার জন্য ওই সরকারি খাস জমিটি উদ্ধার করতে চেয়েছিলাম। কিন্তু শামছুন নাহার এই ওয়াশ ব্লক করতে বাঁধা প্রদান করেন। খাস জমিটি তিনি লোকজন নিয়ে জোরপূর্বক দখল করে দোকান ব্যবসা করছেন। পরে কোন উপায় না দেখে বাজারের অন্যপাশে আমি সরকারি ওয়াশ ব্লক নির্মাণ করি। এই ওয়াশ ব্লক তৈরি করতে গিয়ে শামছুন নাহারের সাথে মতবিরোধ ছাড়া আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। তারপরও আমার নির্বাচনী প্রতিপক্ষ যারা গত দুই ইউপি নির্বাচনে আমার সাথে পরাজয় করেছে তারা ষড়যন্ত্রমূলকভাবে নেপথ্যে থেকে শামছুন নাহারকে ইন্দন দিয়ে আমার সামাজিক মানমর্যাদা নষ্ট করে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য মিথ্যা অভিযোগ করে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।

ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, আমার ওয়ার্ডের সম্মানিত ভোটারদের রায়ে আমি দুইবার মেম্বার হয়েছি। এরপর থেকে দীর্ঘ ৮ বছর ধরে আমি ওয়ার্ডের মানুষের কল্যাণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছি জনগণের সহযোগিতায়। বিশেষ করে আমার ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তায় ইটসলিংয়ের কাজের পাশাপাশি কালভার্ট, ওয়াশব্লক কাজ করেছি। তাছাড়া ওয়ার্ডের নাগরিকদের নিরাপত্তা ও রাতে নিরাপদে চলাচলের সুবিধার কথা চিন্তা করে ওয়ার্ডের প্রবাসী ভাইদের সহযোগিতায় বৈদ্যুতিক লাইট ল্যাম্পপোস্টের ব্যবস্থা করেছি। এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। যা ওয়ার্ডের সাধারণ মানুষ জানে।

দেশ-জনপদ এর আরও খবর
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বাবলুর প্রার্থিতা ঘোষণা
কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বাবলুর প্রার্থিতা ঘোষণা
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা
রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় (২৩৫৯) ভুকশিমইল লাইন কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল খালিক জাকির
কুলাউড়ায় (২৩৫৯) ভুকশিমইল লাইন কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল খালিক জাকির
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘ জনতা বাজারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুলাউড়া পৌর শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কুলাউড়া পৌর শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটির যাত্রা
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top