উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ারের বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠান
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৫ মিনিট
গত ১৪.০৯.২০২৩ খ্রি.রোজ বৃহস্পতিবার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ সেলিম আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহমুদুর রহমান কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব শফিকুল ইসলাম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ মোবারক হোসেন।আরো বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিসেস নন্দিতা দাস।এতে সভাপতিত্ব করেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ আমির হোসেন।




