logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

রেজিনা কাদিরের অভিযোগ- বাবার অসুস্থতার সুযোগে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:৪০ মিনিট

বিশেষ প্রতিনিধি: শিল্পপতি রাগীব আলীর অসুস্থতার সুযোগে তার মেয়ে রেজিনা কাদিরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। রেজিনা কাদিরের অভিযোগ, কিছু আত্মীয় এবং কর্মচারী ষড়যন্ত্র করে তাকে তার পিতার নিকট থেকে দূরে রাখছেন এবং সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। সম্প্রতি মুঠোফোনে আলাপকালে এ প্রতিবেদকের কাছে এমনটি জানান রেজিনা কাদির।

রেজিনা কাদিরের অভিযোগ, তাকে পিতার সম্পদের ভাগ থেকে বঞ্চিতে চক্রান্ত চলছে। রাগীব আলীর কোন প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড, ট্রাস্টি বোর্ডে রাখা হয়নি রেজিনা কাদিরের নাম। রাগীব আলীর বর্তমান বয়স প্রায় ৯০ বছর, এবং তার অসুস্থতার সুযোগে তাদেরই কিছু আত্মীয় ও কর্মচারী ষড়যন্ত্র করে তাকে সব কিছু থেকে বঞ্চিত করতেছে বলে অভিযোগ তার।
তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে বাবার সাথে দীর্ঘদিন ধরে দেখাও করতে পারছিলেন না রেজিনা কাদির। তার আত্মীয় স্বজন ও কর্মচারিরা বাবার নিকট থেকে তাকে দূরে রাখতে সব সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তবে ভাইয়ের স্ত্রী সাদিকা জান্নাত চৌধুরী সিলেটে না থাকার সুযোগে ২৯ জুলাই বাবার সাথে দেখা করতে সিলেট আসেন রেজিনা কাদির। সিলেটে এসেই মালনীছড়া বাগানে রাগীব আলীর বাংলোতে যান তিনি। তবে বাংলোতে ঢোকার আগেই বাধার মুখে পড়তে হয় রেজিনা কাদিরকে। প্রকাশ থাকে যে, সাদিকা জান্নাত চৌধুরী একজন ভারতীয় নাগরিক। অভিযোগ রয়েছে, রাগীব আলীর বাংলোতে রেজিনা কাদিরের সঙ্গে আসা তার বডিগার্ডকে কর্মচারি ও ষড়যন্ত্রকারিরা মিলে মারধর করে গুরুতর আহত করে। এই ঘটনার সময়ে বডিগার্ডের গ্রামের বাড়ি থেকে সিলেটে মাজার ও চা বাগান পরিদর্শনে আসা ছয়জনকে ও ষড়যন্ত্রকারিরা ডাকাত বলে চা বাগানের শ্রমিকদের দিয়ে গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রকাশ থাকে যে, রেজিনা কাদির বডিগার্ডের গ্রামের এলাকা থেকে আসা লোকজনের ব্যাপারে তখন জানতেন না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , ওই বাংলোর নিরাপত্তাকর্মী ও বাগান শ্রমিকরা রেজিনা কাদিরের সঙ্গে আসা লোকজনকে মারধর করেন। রেজিনা কাদির ‘জোর করে রাগীব আলীর সম্পত্তি লিখে নিতে পারেন’ এমন আশঙ্কা থেকে ওই পরিবারের ঘনিষ্ট একটি গোষ্টির ইন্ধনে রেজিনার সঙ্গীদের মারধর করা হয় বলে জানা গেছে। মারধরের পর ৭ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায় , ওইদিন রেজিনা কাদির বাবার সাথে থাকতে চাইলেও রাগীব আলী সম্মত হননি।
এ ঘটনার জেরে ৩১ জুলাই মালনীছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মামলা করেন। মামলায় রাগীব আলীর বাংলো থেকে ‘নথিপত্র লুট’ ‘আলাদা কিছু কাগজে স্বাক্ষর’ গ্রহণের অভিযোগ আনা হয়।

মামলায় সঙ্গী ৭ জনসহ রেজিনা কাদিরকেও অভিযুক্ত করা হয়। আগেই আটক হওয়া ৭ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর গত ৬ই আগষ্ট রেজিনা কাদির আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। পরে বুধবার (১৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শরিফুল হক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে জানা গেছে।

এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টর সৌমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বিপত্নীক রাগীব আলীর দুই সন্তান। ছেলে আব্দুল হাই ও মেয়ে রেজিনা কাদির। মেয়ে তার পরিবারের সাথে যুক্তরাজ্যে থাকেন। আর ছেলে আব্দুল হাই স্ত্রী-সন্তান নিয়ে রাগীব আলীর সাথে তার মালনীছড়া চা-বাগানের বাংলোয় থাকেন। পিতার সম্পদের ভাগ থেকে বঞ্চিত ও তার সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এনে ২০২৪ সালের ৫ জুন ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়রি করেন রেজিনা কাদির।

সে ডায়রিতে ‘স্বাক্ষর জাল করে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোনের আবেদন করা’ ও ‘পরস্পর যোগসাজশে সম্পত্তি হাতিয়ে নেওয়ার আশঙ্কা’ প্রকাশ করেন রেজিনা কাদির।

ডায়রিতে রাগীব আলীর পুত্রবধূ সাদিকা জান্নাত চৌধুরী, পি এস দেওয়ান শাকিব আহম্মেদ, সহযোগী আজম আলী, শ্যামল পাশী ও লিডিং ইউনিভার্সিটির তৎকালীন ট্রেজারার বনমালী ভৌমিককে অভিযুক্ত করা হয়।

সূত্র : সুপ্রভাত সিলেট

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top