কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪, ৯:০৭ মিনিট

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে এসে আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্রে। এসব মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে ত্রান তুলে দিচ্ছেন এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা।

রবিবার (২৫ আগষ্ট) এসএসসি ৯৫ ব্যাচের কুলাউড়া উপজেলার শাখার উদ্যেগে বেলা ১২ ঘঠিকায় অসহায় বর্ন্যাত মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন, এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা।

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, নব নিযুক্ত কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

দেশ ও প্রবাসী বন্ধুদের আর্থিক সহযোগীতায় ও যাদের নিরলস প্রচেষ্টায় বন্যা দুর্গত এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে ত্রান পৌঁছে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যারা তারা হলেন, ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার সভাপতি প্রভাষক স্বপন দাস সাধারণ সম্পাদক তপন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ফজলুল হক ফজলু, জাহাঙ্গীর আলম সুমন, রুহুল কবির রুহেল, নাজমা খানম চৌধুরী, সাহেদ আহমেদ, আজিজুল বারি কাবেল, আব্দুল মুহিত, সাইফুল ইসলাম রাজু, প্রমূখ।




