logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় ২১ দিন থেকে অফিসে যাচ্ছেন না হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ৬:১৭ মিনিট

বিশেষ প্রতিনিধি : প্রায় তিন সপ্তাহ সময় ধরে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান ওয়াদুদ বক্স। তিনি অফিসে না আসায় এলাকার সাধারণ লোকজন মনে করছেন তিনি এলাকা ছেড়ে লাপাত্তা রয়েছেন। আত্মগোপনে থাকায় অফিস না করায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের সাধারণ জনগণ। এদিকে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চেয়ারম্যানের কার্যালয় তালাবদ্ধ করে দেয়। এরআগে চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ দাবিতে গত ১৮ আগস্ট রবিবার দুপুর একটায় স্থানীয় কটারকোনা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক সরকারি সম্পদ আত্মসাৎ বন্ধ করতে হবে, চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদে অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে, বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, নিরীহ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে। তারা আরো বলেন, হাজীপুর ইউনিয়নে বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে চেয়ারম্যানকে ৫০০-১০০০ টাকা দিতে হয়। ৫০০ টাকার ট্রেড লাইসেন্সের জন্য ৫-১০ হাজার টাকা দিতে হয়। তিনি বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় অনেককে জেল খাটিয়েছেন। এসময় চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অসদাচরণের বিরুদ্ধে তাঁর অপসারণ দাবি করে দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক মানুষ গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র তারেক আহমদ, নাজমুল ইসলাম, জয়নুল ইসলাম, রাহিন রহমান, রায়হান আহমদ, ফাহমিদা ইয়াছমিন, সুলেমান আহমদ, তানজিদ আহমদ, জালালুর রহমান, জীবন দাস, রোহান আহমদ প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিএনপি নেতা মফজ্জিল হোসেন, সমাজসেবক হারুনুর রশীদ, বীরজিৎ দেবনাথ প্রমুখ। এদিকে গত ২০ আগস্ট মঙ্গলবার চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। তারা সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে গত ২১ আগস্ট বুধবার ইউপি অফিস ঘেরাও করে চেয়ারম্যানের কার্যালয়ে তালা মেরে দেয়।
চলমান পরিস্থিতিতে সরকার পতনের পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আওয়ামলীগ পন্থী চেয়ারম্যানরা আত্মগোপনে কিছুদিন থাকার পর তারা অনেকেই এখন অফিস করছেন। কিন্তু সেই দিক থেকে ভিন্ন হলেন হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স। তিনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে পরিষদে আসছেন না। এতে তাঁর প্রতি সাধারণ জনগণের ক্ষোভ দিন দিন বাড়ছেই। খোঁজ নিয়ে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। এতদিন তার ভয়ে সাধারণ জনগণ মুখ না খুললেও সরকার পরিবর্তন হওয়ার পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান।
সরেজমিন হাজীপুর ইউনিয়ন পরিষদে গেলে দেখা যায় চেয়ারম্যান ওয়াদুদ বক্স কার্যালয়ে নেই। তাঁর কক্ষ তালাবদ্ধ। শুধু সচিব অফিস করছেন। চেয়ারম্যান না থাকায় তাঁর কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেবাগ্রহিতারা ক্ষোভ প্রকাশ করেন। নাগরিক সনদ নিতে আসেন ইউনিয়নের বাসিন্দা ফুল মিয়া, মোঃ এরশাদ আলী, সুরমান আহমদ, মোশাহিদ আলী, ইয়াছমিন আক্তার সুমাইয়া, জাবেদ মিয়া সাহেনা আক্তার। তারা সবাই ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের বিভিন্ন অপকর্ম ঢাকতে আওয়ামীলীগের লেবাসধারী চেয়ারম্যান অফিসে না এসে গা ঢাকা দিয়েছেন। বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে চেয়ারম্যানের কার্যালয়, বাড়ি কিংবা মোবাইল ফোনে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। দায়িত্ব পালনে ভয় পেলে চেয়ারম্যানের পদ থেকে তাকে ইস্তফা দেওয়া হোক।

হাজীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর চেয়ারম্যান একদিনও অফিস করেননি। চেয়ারম্যানের কক্ষ তালা মেরেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চেয়ারম্যান সাহেব কেন অফিসে আসতেছেন না সেটি তিনি ভালো বলতে পারবেন। সেবা নিতে আসা বেশ কয়েকজন নাগরিকদের আবেদন আমি জমা রাখছি। সার্বিক বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করেছি। তিনি বলেন, সরকারি পরিপত্র জারি হওয়ার পর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ সদস্যদের তালিকা ইউএনও মহোদয়ের কাছে প্রেরণ করেছি। এদিকে পরিষদের ছয়জন সদস্য প্যানেল চেয়ারম্যান ১ নূর আহমদ চৌধুরী বুলবুলের ওপর অনাস্থা এনে ইউএনও বরাবরে একটি অভিযোগ দেন।

হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ ও ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুল বলেন, জেলা প্রশাসক কর্তৃক একটি পরিপত্র জারি হয়েছে শুনেছি। কিন্তু চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের বিষয়ে আমি নির্দেশনা এখনো পাইনি। পেলে দায়িত্ব সঠিকভাবে পালন করবো।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের সাথে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি দিলে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যেসকল ইউনিয়নে চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন তাদের পরিবর্তে জনসেবা অব্যাহত রাখার জন্য ইউনিয়ন পরিষদ নীতিমালা অনুযায়ী পরিষদের প্যানেল চেয়ারম্যানগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। এছাড়া এই নির্দেশনা অনুসরণ করতে সবাইকে বলা হয়েছে। হাজীপুর ইউনিয়ন পরিষদ নিয়ে তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে অনেক মনমালিন্য রয়েছে। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ যিনি তাকে নিয়ে পরিষদের কয়েকজন সদস্যের আপত্তি রয়েছে। তাই পরিষদের সকল সদস্যদের নিয়ে বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top