logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় মনু নদীর ভাঙ্গনে রক্ষা করা গেলনা সেই ঝুঁকিপূর্ণ মিয়ারপাড়া বাঁধটি, ৬শ ফুট এলাকাজুড়ে বিশাল ভাঙন, পানির নিচে একাধিক গ্রাম

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ১১:০১ মিনিট

মাহফুজ শাকিল/ মো: ইব্রাহিম আলী :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বুধবার মধ্যরাতে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ মিয়ারপাড়া বাঁধসহ দু’টি স্থানে প্রায় ছয়শত ফুট এলাকা জুড়ে বিশাল ভাঙন দেখা দিয়েছে। গত ৭২ ঘন্টার টানা ভারি বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এই ভাঙনের সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রায় ছয়শত ফুট এলাকা জুড়ে বিশাল ভাঙ্গন দেখা দেয়। পাউবো জানিয়েছে,  বৃহস্পতিবার সকাল ৬টার তথ্যানুযায়ী মনু নদীর পানি হাজীপুর ইউনিয়নে রেলব্রিজ এলাকায় বিপদসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিন বৃহস্পতিবার ভোর সাতটায় টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় ৬০০ ফুট বিশাল জায়গা জুড়ে আলোচিত ঝুঁকিপূর্ন নদী প্রতিরক্ষাবাঁধটি বুধবার মধ্যরাতে ভেঙে যায়। গত দুইদিন ওই বাঁধটি রক্ষায় স্থানীয় ৪ শতাধিক লোকজন বালুর বস্তা ফেলে প্রাণপণ চেষ্টা চালালেও শেষমেশ রক্ষা করা যায়নি বাঁধটি৷ বাঁধটি ভেঙে গেলে আশপাশের ১০-১২টি এলাকায় পানি প্রবেশ করে। বিশেষ করে ইউনিয়নের মিয়ারপারাসহ অনেক গ্রাম এখন পানির নিচে। ওইসব এলাকার অনেক লোকজন নিরাপদ স্থানে যেতে পারেননি। নিরাপদ স্থানে যাওয়ার জন্য লোকজন ছুটাছুটি করছেন। তাদের উদ্ধারে কুলাউড়ার কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ভাঙ্গনকৃত স্থানে রয়েছেন। মানুষের ঘরের আসবাবপত্র, গরু, ছাগল দুই দুইদিন ধরে নদীর বাঁধের উপরে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। মনু নদের এই ভয়াবহ ভাঙ্গনে তাদের ঘরবাড়ি পানির সাথে মিশে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম, লালবাগ, সন্দ্রাবাজ ও খন্দকারের গ্রাম, পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া, ছৈদলবাজার, বেলেরতল এবং হাজিপুর ইউনিয়নের মন্দিরা, দাউদপুর, চক রনচাপ ও কাউকাপন বাজার এলাকায় মনু নদীর পানি প্রতিরক্ষা বাঁধ ঝুকিপূঁর্ণ অবস্থায় রয়েছে। এসব স্থানে যেকোন সময় ভাঙন সৃষ্টি হতে পারে। গত তিনদিন থেকে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজনের উদ্যোগে বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাওয়া হয়।

হাজিপুর ও মিয়ারপাড়া গ্রামে মনু নদীতে সৃষ্ট ভাঙন এলাকা পরির্দশনে গেলে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য জুনাব আলী জানান, বুধবার রাত ১২ টা ৫০ মিনিটে ঝুঁকিপূর্ণ মিয়ারপাড়া বাঁধটি মনু নদীর পানির স্রোতে ভেঙে যায়। এতে আমার ওয়ার্ড পুরোটাই প্লাবিত হয়। অনেক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। অনেক লোকজন রাতে নিরাপদে অন্যত্র আশ্রয় নেন, কিছু লোক নদীর বাঁধের উপর রয়েছেন আবার কিছু লোক ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। তাদের উদ্ধার করার জন্য নৌকা প্রয়োজন। কিন্তু আমাদের এলাকায় কোন নৌকা নেই।  তারপরও মানুষদের উদ্ধারে মিয়ারপাড়ায় যাচ্ছি৷ ভাঙ্গনের কারণে ইউনিয়নের তাজপুর,গন্ডারগ্রাম, খন্দকার গ্রাম, কামালপুর, লহরাজপুর, ছালামতপুর, কাজিরগাঁওয়ে পানি অঝোর ধারায় প্রবেশ করছে। এতে ইউনিয়নের ১৫-২০টি গ্রাম প্লাবিত হবে৷ ভাঙ্গনের কারণে টিলাগাও ইউনিয়ন ছাড়াও উপজেলার ব্রাহ্মণবাজার, রাউৎগাঁওসহ আরো কয়েকটি ইউনিয়ন প্লাবিত হবে। এরআগে মঙ্গলবার বিকাল থেকে মনু নদীর পানি গুদামঘাট (হাজিপুর) এলাকায় প্রতিরক্ষা বাঁধের উপর দিয়ে লোকালয়ে প্রবেশ করছিলো। সৃষ্ট ভাঙনের ফলে টিলাগাঁও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের প্রায় ৭ শতাধিক পরিবার পানিবন্দি রয়েছেন। এছাড়া ৪ শতাধিক ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

মিয়ারপাড়া গ্রামের আসুক মিয়া জানান, বাঁধের নিচে আমার পাকার ঘর ছিল। নদীর ভাঙ্গনে আমার ঘরটি পানির স্রোতে পুরোটা ভেঙে যায়। ঘরের কোন জিনিসপত্র বের করতে পারিনি। ৯ সদস্যদের সংসারে কিছু সদস্য আমার আত্মীয়য়ের বাড়িতে আর কিছু সদস্য বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। আমি ছাড়াও আরো ১০-১২ জনের ঘর ভেঙে গেছে।

হাজীপুর গ্রামের কনাই মিয়া, পারভেজ মিয়া, জলাল মিয়া, ফয়জু মিয়া, ইন্তাজ মিয়া, ইন্তু মিয়া, মতলিব মিয়া, মন্তাজ আলী, রেনু মিয়া, লতিফ মিয়া ও বাতির মিয়া বলেন, মনু নদীর ভাঙ্গনে আমাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।

এদিকে বুধবার মনু নদীর প্রতিরক্ষা বাঁধে সৃষ্ট ভাঙনের খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ মুহাম্মদ জহরুল হোসেন, কৃষি অফিসার মো: জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী সরেজমিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেন। এছাড়া ভাঙ্গন এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল,  সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য ইব্রাহিম আলী,  ময়জুল ইসলাম।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মালিক বলেন, গত দুইদিনে আমার ইউনিয়নের তিনটি স্থানে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি রয়েছেন।  ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা মিলেছে।  উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, তাৎক্ষণিকভাবে ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য শুকনো খাবার ও চাল বরাদ্দ দেয়া হয়েছে। পানি কমার পর ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এইসব  প্রতিবেদককে বলেন, টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া এলাকায় ভাঙ্গনের খবরটি জেনেছি৷ ফায়ার সার্ভিসের একটি টিমসহ আমরা টিলাগাওয়ে আছি। এরআগে বুধবার ইউনিয়নের হাজীপুর গ্রামে ভাঙ্গনকৃত এলাকাসহ মনু নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকা পরিদর্শন করা হয়। পানিবন্দি মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে৷ এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এদিকে বৃষ্টিপাত না থামার কারণে মনু পাড়ে হাজার হাজার মানুষের মাঝে এখন ভাঙন আতঙ্ক বিরাজ করছে। নদীতে পানি বাড়া অব্যাহত আছে। #

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top