logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় পৌর মেয়র সিপার উদ্দিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৪, ৮:২০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে কুলাউড়া পৌরসভার শিক্ষার্থীসহ জনসাধারণ। রোববার (১৮ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ২ ঘন্টা পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পৌর মেয়রকে পৌরসভায় না পেয়ে পৌর সচিব, কাউন্সিলরদেরকে অবরুদ্ধ করে রাখেন। পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। যার অনুলিপি দেয়া হয়েছে, কুলাউড়ার সেনাবাহিনীর ক্যাম্প, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ কুলাউড়া থানাসহ পৌরসভার সকল কাউন্সিলারদের।
শিক্ষার্থীদের দাবির সাথে সম্মতি জানিয়ে স্মারকলিপিতে স্মাক্ষর করেন পৌর সচিব শরদিন্দু রায়, কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, কায়ছার আরিফ, লোকমান আলী, হারুনুর রশীদ, তানভীর আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহরুল ইসলাম খান খছরু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, সুফিয়া বেগম চৌধুরী, তাসলিমা সুলতানা মনি। এসময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, রুহুল আমিন, সাইদুল হক, নাহিদুর রহমান, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, জাহিদুল ইসলাম, লিংকন আহমদ, জামিল আহমদ, শেখ মোহাম্মদ রানা, শামিম আহমদ, তানজিরুল ইসলাম তামিমসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মেয়র সিপার উদ্দিন আহমদের ব্যবহার ও কার্যক্রমে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মেয়র দায়িত্বপালন কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সাধারণ ছাত্ররা গত ১৮ জুলাই শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিলে তাঁর নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডার বাহিনী সশস্ত্র হামলা করে। তাতে অনেক শিক্ষার্থী আহত হয়। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন। তাঁর এই অনৈতিক ও অমানবিক আচরণে সকল শিক্ষার্থী ও পৌরসভার জনসাধারণের জনমনে বিরুপ প্রভাব পড়ে। তারা অভিযোগ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রাণে হত্যার উদ্দেশ্য হামলার নেতৃত্ব প্রদান, শিক্ষার্থীদের হয়রানি, অশ্রাব্য ভাষা প্রয়োগ ও বিভিন্নভাবে হমকি প্রদান করায় শিক্ষার্থীরা বিনা শর্তে ৪৮ ঘন্টার মধ্যে মেয়রের পদত্যাগ নিশ্চিত করার জন্য স্মারকলিপিতে দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, মেয়রের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি আমার কাছে দিয়েছে। আমি সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।
উল্লেখ্য, মেয়র সিপার উদ্দিন গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অদ্যাবদি পর্যন্ত কুলাউড়া পৌরসভায় অফিস করেননি বলে জানা গেছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top