logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় লংলা খাসে বিধবা মহিলার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৪, ৭:৫৬ মিনিট

বার্তালোক ডেস্ক : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাসে পূর্ব বিরোধের জেরে এক বিধবা মহিলার জমি থেকে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মহিলা নাছিমা বেগম বাদী হয়ে গাছ কাটার সাথে জড়িত ৮-১০ জনকে অভিযুক্ত করে কুলাউড়ার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার বাসিন্দা নাছিমা বেগমের সাথে একই এলাকার বশির মিয়া গংয়ের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। টিলাগাঁও ইউনিয়নের লংলা টি.ই মৌজার খতিয়ান নং-১০০৬, জে. এল নং-৭৭, দাগ নং- ১০২৩, ৭১ শতক ভূমি রেজিস্টারি দলিল মূলে মালিক হয়ে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন নাছিমা বেগম। এই ভূমি নিয়ে বশির মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে সিআর মামলা নং-৭৬/২০২১ (স্বত্ব) দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি বশির মিয়ার নেতৃত্বে তাঁর ছেলে জামাল উদ্দিন, আসাব উদ্দিন, আরজান মিয়ার ছেলে রাজিদ মিয়া, ইয়াকুব মিয়া, রিয়াজ মিয়া, মৃত আকবর আলীর ছেলে ইছহাক আলী, মৃত আসব উল্ল্যাহ’র ছেলে গিয়াস মিয়া, উসমান মিয়ার ছেলে শামীম মিয়া, মৃত রাশিদ মিয়ার ছেলে ফারুক মিয়া, সোনা মিয়ার ছেলে নুরুল মিয়া, মৃত আলী হোসেনর ছেলে শাহ আলম, নুর ইসলামসহ একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক নাছিমা বেগমের ভূমি থেকে ১০-১২টি আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কাটেন। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষরা নাছিমা বেগমকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
নাছিমা বেগম বলেন, প্রতিপক্ষরা খুবই প্রভাশালী। তারা আমার দলিলকৃত জমি থেকে জোরপূর্বক অনেক গাছ ও বাঁশ কেটেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। এরআগেও তারা আমার জমি থেকে অনেক গাছ কর্তন করে। এসব বিষয় নিয়ে কুলাউড়া থানায় অভিযোগ দিলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা কিছুদিন গাছ কাটা বন্ধ রাখে। এখন আবার তারা বেপরোয়া হয়ে গাছ কাটা শুরু করেছে। বশির মিয়া গং তার সহযোগীদের নিয়ে প্রায়শই আমাকে হমকি প্রদান করায় এখন নিরাপত্তাহীনতায় আছি।
আরজান মিয়ার ছেলে ইয়াকুব মিয়া বলেন, ওই জমিটি বশির মিয়া গংয়ের। তারা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছে। তাদের ঘরের কাজের জন্য দখলে থাকা জমি থেকে কয়েকটি গাছ কেটে আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র।

এ বিষয়ে ওই ভূমির মালিকানা দাবি করে বশির মিয়া বলেন, এই ভূমিটি নাছিমা বেগমের বাবা হুসন আলী আমার কাছে দখল বিক্রি করেছেন। প্রায় ৩০-৩৫ বছর ধরে এখানে পরিবারের সদস্যদের নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছি। এখন আবার নাছিমা বেগম এই ভূমির মালিকানা দাবি করছেন। আমাদের জরাজীর্ণ বসতঘরের কাজের জন্য কয়েকটি গাছ কাটা হয়েছে সত্য।
সরেজমিন গিয়ে গাছ কাটার সত্যতা মিলেছে। তবে ভূমির দখল নিয়ে উভয়পক্ষের বিরোধ চলছে দীর্ঘদিনের। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ০৯ নম্বর ওয়ার্ডের সদস্য মিঠুন কালোয়ার বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জেনেছি, ওই জমি নিয়ে নাছিমা বেগম ও বশির মিয়ার বিরোধ দীর্ঘদিন থেকে চলছে। বশির মিয়া নাছিমা বেগমের পিতার কাছ থেকে ক্রয়মূলে মালিক আবার নাছিমা বেগম ওই জমির দলিলমূলে মালিক। চলমান বিষয়সহ জমির বিরোধটি স্থানীয় এলাকার গনমান্য ব্যক্তিদের নিয়ে বসে সালিশি বৈঠক করে সমাধানের চেষ্টা করবো।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top