logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় অধ্যক্ষ সিপার উদ্দিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ,স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ৭:২২ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কলেজ ক্যাম্পাস ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একপর্যায়ে তারা কলেজের সবক’টি কক্ষ ও অফিসরুম তালাবদ্ধ করে দেয়।

পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবির সাথে সম্মতি জানিয়ে কলেজে থাকা শিক্ষকবৃন্দরাও স্মারকলিপিতে স্মাক্ষর করেন।

আন্দোলনরত কয়েক শত শিক্ষার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলেন, “সিপার উদ্দিন যতদিন, ক্লাস বর্জন ততদিন, এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ, ছাত্রীবৃন্দ এক হও, অধ্যক্ষকে বিদায় দেও, স্বৈরাচার বিদায় দেও, কে দিবে শিক্ষা, যার নাই দীক্ষা, তুই একটা স্বৈরাচার, এই মুহুর্তে কলেজ ছাড়, দাবি মোদের একটাই, স্বৈরাচার মুক্ত কলেজ চাই”। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষক হয়ে তিনি শত শত শিক্ষার্থীর বুকে রক্ত ঝড়েছে এর প্রতিবাদ না করে রাজপথে মিছিল দিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে ছাত্রলীগকে উসকিয়ে দিয়েছেন। এখন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে রাজপথে আমরা শুয়ে পড়বো, গাড়ি আমাদের বুকের ওপর দিয়ে যাবে। যদি কোন দুর্ঘটনা ঘটে তবে এর দায়-দায়িত্ব সিপার উদ্দিনকে নিতে হবে। এসময় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে বলেন, মেয়র সিপার উদ্দিনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেবার কোন ক্ষমতা নেই কলেজের শিক্ষকদের। গভর্ণিং বডি ও উদ্ধর্তন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন। তোমাদের দাবি-দাওয়া আমরা কলেজ গভর্ণিং বডিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা শিক্ষার্থীদের বিপক্ষে নয়, আমরা চাই তোমাদের দাবি প্রক্রিয়ার মাধ্যমে মেনে নেয়া হবে। তোমাদের দাবির বিষয়টি ইউএনও ও সেনাবাহিনীর মেজরকে জানিয়েছি।

প্রশাসনিকভাবে তোমাদের দাবির বিষয়টি আলোচনা করা হবে। শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরাসরি বিরোধীতা করেন সিপার উদ্দিন আহমদ। তিনি গত ১৮ জুলাই তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেন, “কোটা আন্দোলন ছিনতাই হয়ে গেছে, কোটা আন্দোলন হাইজ্যাক করেছে বিএনপি জামায়াত”। এছাড়া একজন শিক্ষক হয়ে তিনি গত ৪ আগস্ট কুলাউড়ায় আওয়ামীলীগের মিছিল শেষে শহরের স্টেশন চৌমুহনীতে বক্তব্য প্রদান কালে বলেন, সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সকল দাবি নাকি মেনে নিয়েছে। তারপরও কেন এই আন্দোলন। দাবি মেনে নেয়ার পরও রাজপথে আন্দোলনে নাকি শিক্ষার্থীরা ছিল না, রাজপথে ছিল শুধুই টুকাই, ষড়যন্ত্রকারী ও অগ্নিসংযোগকারীরা। তিনি আরো বলেছেন, আমাদের কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা যদি কর্মসূচি দিয়ে রাজপথে নামে তাহলে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবেনা।
জানা গেছে, সিপার উদ্দিন আহমদ গত ৮ জুলাই ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৭ সাল থেকে তিনি ভাটেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা একটি আলটিমেটাম দিয়ে আমার কাছে স্মারকলিপি দিয়েছে। আমি সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top